বাংলা ইতিমধ্যেই পুড়ছে করোনা জ্বরে কিন্তু এবার এই বাংলায় ভাসতে চলেছে প্রবল বৃষ্টি ঝড়ে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী দুই ঘণ্টার মধ্যেই প্রবল ঝড় আছড়ে পড়বে বাংলার বুকে।
বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমানের ৪০-৫০ কিলোমিটার জুড়ে দমকা হাওয়া বইবে সেইসঙ্গে চলবে প্রবল বর্ষণ। রাজধানী কলকাতাও বাকি থাকবে না সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার জোরে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে থাকবে ভারী বৃষ্টিপাত। এছাড়াও উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতেও প্রবল বৃষ্টিপাত এবং ঝড় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
আবহাওয়া দপ্তর থেকে সকলকে সুরক্ষিত থাকার অনুরোধ করা হয়েছে এবং এই সময়ে যাতে কেউ বাড়ির বাইরে না বের হয় তারও অনুরোধ জানানো হয়েছে।





