বিজেপির তরফে কে হতে চলেছেন বিরোধী দলনেতা? জেনে নিন

অনেক বছর পর আবার পশ্চিমবঙ্গ সংখ্যার দিক দিয়ে বিরোধী দল পেয়েছে। এর আগে বিরোধী দলের তকমা বাম বা কংগ্রেসের দিকে গেলেও এবারের বিধানসভা নির্বাচনের পর সেই তকমা গিয়েছে বিজেপির দখলে। ৭৭টি বিধানসভা আসনে জয়ী হয়েছে তারা।

এবার এই ৭৭ জন বিধায়কের মধ্যে বিরোধী দলনেতা কে হবেন, এ নিয়ে চলছে আলোচনা। এখনও তা স্পষ্ট করা হয়নি। বিজেপি বিপুল আসনে হারলেও নন্দীগ্রামে বিজেপির মুখরক্ষা করেছেন শুভেন্দু অধিকারী। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জিত হাসিল করে নিয়েছেন তিনি। এই কারণে কিছুটা অক্সিজেন পেয়েছে গেরুয়া শিবির।

আরও পড়ুন- ‘ভোটে হেরেও মুখ্যমন্ত্রী হলেন, রাজ্যে এর আগে এমন হয়নি’, মমতাকে তীব্র তোপ শুভেন্দুর

এরপর থেকেই মনে করা হচ্ছে হয়ত শুভেন্দুকেই মমতার বিরোধী দলনেতার জায়গা দেওয়া হতে পারে। সূত্রের খবর অনুযায়ী, শুভেন্দুর নামই বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করতে পারে বিজেপি। তবে, অন্যদিকে, কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপিকে জয়ের মুখ দেখিয়েছেন মুকুল রায়। তিনিও যথেষ্ট প্রভাবশালী নেতা। তাঁকেও বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করতে পারে বিজেপি, এমনও মনে করছেন অনেকেই। আজ, বুধবার সন্ধ্যায় এই দলনেতার নাম ঘোষণা করা হবে বিজেপির তরফে।

আরও পড়ুন- মমতার ছবিতে কালো কালি, ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রতিবাদে তৃণমূল অফিসের সামনে বিজেপির ছাত্র পরিষদ

এদিকে, আজ, বুধবার রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিজেপির হেস্টিংসের কার্যালয়ে বিজেপির নির্বাচিত প্রতিনিধিরাও শপথ গ্রহণ করেন। রাজ্যে রাজনৈতিক হিংসা নির্মূল করার শপথ নেন তারা। এদিনের তাদের শপথবাক্য পাঠ করান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঞ্চে তাঁর পাশে দাঁড়িয়ে শপথগ্রহণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও।

RELATED Articles