মাধ্যমিক পরীক্ষার ৩ দিন আগে বিশেষ লিঙ্ক দিল পর্ষদ, বিস্তারিত না জানলেই ঘোর বিপদে পড়বেন পরীক্ষার্থীরা

আর মাত্র ৩ দিন বাকি। এরপরই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পড়ুয়ারা। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে চর্চার অন্ত নেই। এবার পরীক্ষার মাত্র ৩ দিন আগে বিশেষ লিঙ্ক দেওয়া হল শিক্ষা পর্ষদের তরফে যা না জানলে বেশ বিপাকে পড়তে হবে পরীক্ষার্থীদের।

এই বছরে মাধ্যমিক পরীক্ষার সময় নিয়ে বেশ চর্চা ছিল। পরীক্ষার মাত্র ১৫ দিন বিজ্ঞপ্তি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, পরীক্ষা ১২টার পরিবর্তে শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। এই নিয়ে হাইকোর্টে মামলাও হয়। আদালতের তরফে জানানো হয়েছে, কোনও পরীক্ষার্থীর যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি না হয়, সেই আশ্বাস দিতে হবে পর্ষদকে। মাধ্যমিক পরীক্ষা চলবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১টা পর্যন্ত।

এসেছে আরও বদল

এবারের মাধ্যমিক পরীক্ষায় আরও একাধিক বদল আনা হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢোকার সময় এগিয়ে আনা হয়েছে। সকাল ৮টার মধ্যেই শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে বলে নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সাড়ে আটটার পর থেকে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে।

পরীক্ষায় কোনও বেনিয়ম ও নকল রুখতেও ব্যবস্থা নেওয়া হয়েছে কড়া নজরদারির। এই বছর প্রশ্নপত্রে কোড ব্যবহার করা হবে। পরীক্ষা চলাকালীন কোনও সিভিক ভলান্টিয়ার পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবেন না। পর্ষদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যে সমস্ত স্কুলে বাউন্ডারি ওয়াল নেই, সিসিটিভি নেই, সেই স্কুলে পরীক্ষা নেওয়া হবে না।  

বিশেষ লিঙ্ক পর্ষদের

পর্ষদের তরফে একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। এবার পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ লিঙ্ক দিল পর্ষদ। সেটি হল- https://wbbse.wb.gov.in.। এই লিঙ্কে  ক্লিক করলেই জেলা ভিত্তিক হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। বিভিন্ন জেলার পরীক্ষার্থী সেই নির্দিষ্ট নম্বরে ফোন করে নিজের অসুবিধার কথা জানাতে পারেন। পরীক্ষা দিতে যাওয়ার সময়, বা পরীক্ষা সংক্রান্ত কোনও সমস্যা হলে, এই লিঙ্কের মাধ্যমে জানাতে পারবেন পরীক্ষার্থীরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles