এখনই বৃষ্টি কমার কোন‌ও সম্ভাবনা নেই! সোমবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি, দুর্যোগের আশঙ্কা!

আবহাওয়া (Weather) নিয়ে কয়েকদিন ধরেই বেশ চিন্তায় আছেন মানুষ। কারণ বেশ কয়েকদিন ধরে বৃষ্টি কমার কোন লক্ষণ নেই। এক নাগাড়ে বৃষ্টিপাত হয়ে চলেছে। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (Heavy rainfall) হতে পারে বলে খবর। আবহাওয়া অফিস জানিয়েছে যে, বৃষ্টি এখন‌ও অব্যাহত থাকবে আগামী সোমবার পর্যন্ত।

একাধিক জেলায় কমলা সর্তকতা বার্তা জারি করা হয়ে গেছে ইতিমধ্যেই। উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে, উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের জন্য আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে যে কারণে বৃষ্টির পরিমাণ বাড়ছে।

মৌসুমী অক্ষরেখা বর্তমানে জয়সালমীর, কোটা, খাজুরাহো থেকে রাঁচি, কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। এই কারণেই বৃষ্টি থামার দক্ষিণবঙ্গে কোন সম্ভাবনাই নেই। আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে।

কলকাতা সহ দক্ষিণের সব জেলাতে বৃষ্টি চলবে। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে কমলা সর্তকতা বার্তা জারি করা হয়েছে। কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাত হবে। সোমবার অবধি ভালো বৃষ্টি চলবে।

বৃষ্টির কারণে একাধিক জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জল যন্ত্রণার কষ্ট ভোগ করত হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের একাধিক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বা বড় কোনো দুর্যোগ হ‌ওয়ার আশঙ্কাও নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কালিম্পং ও মালদায় বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হ‌ওয়ার আগাম বার্তা জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

আগামী দুদিন কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। বেশ কয়েকদিন বৃষ্টির কারণে কলকাতাতে তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫° সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম আর আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles