সাময়িক স্বস্তি বৃষ্টি থেকে! সপ্তাহান্তেই ফের ‘কামব্যাক’ বৃষ্টির, কোথায় কোথায় ভারী বর্ষণ? কী জানাল হাওয়া অফিস?

গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দাপট দেখিয়েছে বৃষ্টি। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে অনেকটাই। মেঘ সরে গিয়ে দেখা দিয়েছে সূর্য। তবে ফের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানও হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। তবে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা থাকছে না, হতে পারে অল্পবিস্তর বৃষ্টিপাত।

আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সামান্যই। হাওয়া অফিস জানিয়েছে যে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গ দিতে পারে বজ্রবিদ্যুৎ। আগামী ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অল্পবিস্তর বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাত হতে পারে বলে জানানও হয়েছে। এই জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা দিতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকছে শনিবার থেকে। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাত হতে পারে।

গত কয়েকদিন বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা বেশ কম ছিল শহর কলকাতা সহ গোটা রাজ্যের। এবার স্বাভাবিকভাবেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। আজ কলকাতার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের গড় পরিমাণ থাকবে ৭০ শতাংশ।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles