মাত্র কিছুদিন আগেই রেহাই মিলে ছিল বৃষ্টি হাত থেকে। এবার নতুন করে ফের একবার নিম্নচাপ তৈরীর আশঙ্কা। আগামী সোমবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টিপাতও।
আজ, রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।
২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির ছবি দেখা যেতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অক্টোবর মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিপাত বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। পুজোর দিনগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে।
উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পার্বত্য এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বাদ হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। ২৫ তারিখ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে।
এদিকে তাপমাত্রা বেড়েই চলেছে কলকাতায়। তীক্ষ্ণ রোদ এবং আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে নাজেহাল মানুষ। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের গড় আর্দ্রতা ৬৫ শতাংশ। সামান্য বৃষ্টিপাত হতে পারে কলকাতা জুড়ে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার