উত্তরে থামছে না বৃষ্টি! দক্ষিণবঙ্গেও নিম্নচাপের ভ্রুকুটি, গণেশ পুজো কী ভাসবে প্রবল বৃষ্টিতে? কী জানাল হাওয়া অফিস?

শুক্রবার থেকে যে বৃষ্টিপাত বাড়বে, তার খবর আগে থেকেই জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ গনেশ পুজোর দিন ভিজতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ।

আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশ কিছু জেলার কিছু কিছু স্থানে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে।বাকি জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে। সপ্তাহান্তে বৃষ্টিপাত বাড়ত পারে। অর্থাৎ গনেশ পুজোর দিন ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গে সব জেলা।

এই মুহূর্তে অন্ধ উপকূলের কাছে তৈরি হয়েছে একটি ঘূর্নাবর্ত। শুক্রবার বিকেলের মধ্যেই ঘূর্ণবার্ত পরিণত হতে পারে নিম্নচাপে। এই নিম্নচাপ তৈরি হতে পারে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ তথা সারা বাংলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর দুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । দার্জিলিং সহ পাহাড়ি অঞ্চল গুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মালদা এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। কলকাতা ও‌ সংলগ্ন এলাকার কিছু কিছু জায়গা সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। আজ, শুক্রবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৭ শতাংশ। ফলে আর্দ্রতাজনিত সমস্যা দেখা দেবে।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles