এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামছে বাস সংগঠন। পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ শোনা যাচ্ছে বেসরকারি বাস- মিনিবাস সংগঠনের মালিকদের। ভুয়ো কেস এবং জরিমানা আদায়ের নামে হেনস্থার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। সংগঠনের কথায় শহরে এখন বাসের অবস্থা সবচেয়ে করুণ। তার জন্য কলকাতা পুলিশকেই দায়ী করেছেন তারা।
বুধবার অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির রাজ্য কমিটির মিটিং হয় সেখানে মিলিত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই অত্যাচারের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাবেন। আগামী ১২ সেপ্টেম্বর প্রত্যেকটি জেলার জেলা শাসকের অফিসে পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন জমা দেওয়া হবে। ডেপুটেশন জমা দেওয়া হবে আঞ্চলিক পরিবহন দফতর গুলিতেও। তারপরেই রাস্তায় নামবেন তারা। প্রয়োজনে বাস পরিসেবা বন্ধ রেখেই রাস্তায় নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
সংগঠনের কথায় এক থেকে দু’বছর আগে কলকাতায় বাসের সংখ্যা ছিল প্রায় ৪ হাজার ৮৪০টি। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৬১৫টি। মিনি বাসের সংখ্যা ছিল প্রায় ২ হাজার ৬৪টি। এখন সেখানে সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৪৯৮টিতে। এমনিতেই কমছে সংখ্যা তারপর ১৫ বছরের বেশি হয়ে যাওয়ার আগামী মাস থেকে রাস্তায় নামবে না প্রায় ২০০০ বাস। এই মেয়াদ যাতে ১৫ বছর থেকে ২০ বছর করা যায় অর্থাৎ ৫ বছর বৃদ্ধি করা হয় তা নিয়ে পরিবহন দফতরের দ্বারস্থ হবেন বাস মালিকদের সংগঠনগুলি। প্রয়োজনে আদালতেও জাবেন বলে জানিয়েছেন বাস মালিকেরা।
অল বেঙ্গল বাস এবং মিনিবাস সমন্বয় সমিতির সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “পাঁচটি ইস্যুকে সামনে রেখেই মিটিং হয়েছে। পুলিশ নিজের ক্ষমতার অপব্যবহার করছে প্রত্যেকদিন। মিথ্যা কেস দিচ্ছে। জুলুম করছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় পুলিশ ভুয়ো ফাইন আদায়ে নেমেছে। এর প্রতিবাদ জানাচ্ছি।”
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাসের থেকে টাকা নেওয়ার ছবি ভাইরাল হয় কলকাতা পুলিশের। তোলাবাজির অভিযোগ ওঠে কলকাতা পুলিশের বিরুদ্ধে। কলকাতা পুলিশ সেটিকে ‘ফেক’ বলে চালিয়ে দেয়। কলকাতা পুলিশ ছবিটিকে সম্প্রতিকালের একটি বৈধ ঘটনার রূপ দিতে চেষ্টা করে। কিন্তু ছবিটি ২০২৩ সালে সেটি নেটিজনরা ঠিক খুঁজে বার করেন । কলকাতা পুলিশ যে মিথ্যা বলে তাদের ভোলাতে চেয়েছিল সেটি তারা বুঝে যান। পরবর্তীতে সেই পোস্ট ডিলিট করে দেয় কলকাতা পুলিশ। সেই নিয়েও হয়েছে বিতর্ক।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!