‘অতি গভীর’ হল নিম্নচাপ! টানা বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা, ধেয়ে আসছে দুর্যোগ, সাবধান!

বেশ কিছুদিন বৃষ্টি বিমুখ হয়ে পড়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলি। নিম্ন চাপের জেরে গত সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত কয়েকদিন টানা বৃষ্টিপাত চলবে বলেই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। আজ মঙ্গলবার থেকে জেলায় জেলায় বৃষ্টি আরো বাড়বে বলে জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের ৭ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

এ নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা বেশ কিছুদিন আগেই জানিয়েছিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা। সেই কথা সত্যি হয়ে সোমবার প্রায় দক্ষিণবঙ্গে সমস্ত জেলাগুলি বৃষ্টিতে ভিজে গেছে। আজ, মঙ্গলবার বৃষ্টিপাত বাড়বে বলে মনে করা হচ্ছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা বর্তমানে পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে। এই অতি গভী নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছে উড়িষ্যা উপকূলে পুরীর কাছে। ফলে সমুদ্র উত্তাল হয়ে ওঠার প্রবল সম্ভবনা থাকছে সেই জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছিল তা আজ বিকেল পর্যন্ত বহাল রাখা হয়েছে।

উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে আজ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিংপং এর পার্বত্য অঞ্চল গুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে।

আজ কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও দু-এক পসলা বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ থাকবে ৭৪ শতাংশ।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles