আইনি ডার্বি জিতল মোহনবাগান! আনোয়ারকে সই করিয়ে বিরাট শাস্তি ইস্টবেঙ্গলের, ৪ মাস নির্বাসিত আনোয়ার আলী!

এই মরশুমের শুরু থেকেই আনোয়ার আলীর (Anwar Ali) দলবদল নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আনোয়ার আলী কোন দলের ফুটবলার? ইস্টবেঙ্গল (East Bengal) নাকি মোহনবাগান সুপার জায়ান্টস (Mohunbagan Supergiants)? দুই প্রধানের মাঝখানে নাম ঢুকে গেছে দিল্লি এফসিরও (Delhi Fc)। আনোয়ার আলী মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি বাতিল করে পাড়ি জমান দিল্লি এফসি-তে। সেখান থেকে সই করেন ইস্টবেঙ্গলে। আর সেখান থেকেই শুরু হয় সমস্ত বিতর্ক। ফুটবল মাঠের বাইরে আইনি লড়াইতে জড়িয়ে পড়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টস্।

আনোয়ার আলীর এই কর্মকাণ্ড নিয়ে অভিযোগ জানায় মোহনবাগান। তারপরই সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সঙ্গে আলোচনায় বসেছিল আনোয়ার ও মোহনবাগান। সেই আলোচনার ২৪ ঘন্টার মধ্যেই জানিয়ে দেওয়া হয় যে অনৈতিকভাবেই মোহনবাগানের সঙ্গে লোন চুক্তি ভেঙেছেন আনোয়ার আলী। এই ঘটনার পর শাস্তির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। সাথে শাস্তির মুখে পড়তে পারে দিল্লি এফসিও। ফলে নতুন ফুটবলার সই করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হতে পারে দুই ক্লাবের নামে। ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি দুই ক্লাবই শুনানির দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল এআইএফএফ প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে।

মঙ্গলবার সকালে এআই এফএফ প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি তাদের রায় জানিয়ে দিল। মোহনবাগানের সঙ্গে অনৈতিকভাবে যুক্তি ভেঙ্গে ইস্টবেঙ্গলে পাঁচ বছরের জন্য সই করায় চার মাসের জন্য নির্বাচিত হলেন আনোয়ার আলী। বড় শাস্তির মুখে পড়ল ইস্টবেঙ্গল সঙ্গে দিল্লি এফসিও। মোহনবাগানকে দিতে হবে বিশাল অংকের জরিমানা। তবে এই জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে দুই ক্লাব।

আনোয়ারকে সই করিয়ে বড় ক্ষতির সামনে পড়ল ইস্টবেঙ্গল। আইএসএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল লাল হলুদ শিবির। ইস্টবেঙ্গলকে দুটি ট্র্যান্সফার উইন্ডো থেকে নির্বাচিত করা হয়েছে অর্থাৎ এই মৌসুমের শীতকালীন ট্রান্সফার উইন্ডো এবং মরশুমের শেষে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতেও কোন প্লেয়ার নিতে পারবে না ইস্টবেঙ্গল। এতদিনের ভারতীয় ফুটবলের ইতিহাসে এরকম শাস্তি নজির বিহীন বলেই ধারণা করা হচ্ছে।

অবশেষে আইনি লড়াইতে জিতল মোহনবাগান। এআইএফএফ প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি মোহনবাগানের ক্ষতিপূরণ বাবদ প্রাপ্য জরিমানার টাকার অঙ্ক হিসেবে স্থির করেছেন ১২ কোটি ৯০ লক্ষ টাকা। এই পরিমাণ অর্থ ভারতীয় ফুটবলের এর নিরিখে বিশাল অঙ্কের টাকা। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে শাস্তির মুখে পড়া দুই ক্লাব। আপিল করার ইঙ্গিত ইস্টবেঙ্গল কিছুদিন আগে থেকেই দিয়ে রেখেছিল।

আর এক সপ্তাহও বাকি নেই আইএসএল শুরু হতে। এর মধ্যেই ৪ মাসের ব্যান অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আগে মাঠে নামতে পারবেন না আনোয়ার আলী। ইস্টবেঙ্গল যদি কোনওভাবে প্লেসে খেলার সুযোগ অর্জন করতে পারে, তবেই হয়তো অল্প কয়েকটি ম্যাচের জন্য মাঠে নামার সুযোগ আসতে পারে আনোয়ারের কাছে। যদি ইস্টবেঙ্গল প্লেসে আছে যেতে না পারে, সেক্ষেত্রে এই মরশুমে আর আইএসএলে খেলাই হবে না ভারতীয় দলের ডিফেন্ডারের। এমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করেই হয়ত ইস্টবেঙ্গল তাকে এখনও রেজিস্টার করায় নি। হয়ত ব্যানের সময়সীমা অতিক্রম করার পর নতুন করে তার রেজিস্ট্রেশন হবে ক্লাবে।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

আরও অন্যান্য খবর