আর জি করের ঘটনার জেরে এই মুহূর্তে গোটা রাজ্য সহ দেশ উত্তপ্ত। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় পরিস্থিতি তেতে রয়েছে ভীষণই। ক্ষোভে, রাগে ফুঁসছেন সাধারণ মানুষ। ন্যায় বিচারের দাবীতে পথে নেমেছে সকলে। এমন আবহে এবার ফের কলকাতা শহরে নারীদের সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন। চলন্ত বাসে শ্লীলতাহানির শিকার এক তরুণী।
ঘটনাটি ঘটেছে আজ, মঙ্গলবার সকালে একটি বাসে। সূত্রের খবর, এদইম সকালে সাড়ে ৯টা নাগাদ রুবি থেকে একটি বাসে ওঠেন এক তরুণী। তাঁর গন্তব্যস্থল ছিল ফুলবাগান। চলন্ত বাসেই তিনি টের পান, তাঁর সঙ্গে কেউ অশালীন আচরণ করছে। আচমকাই সেই ব্যক্তি হেনস্থা করতে শুরু করে তরুণীকে।
সেই সময় চিৎকার করে ওঠেন তরুণী। অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাকে ধরে ফেলেন বাকি যাত্রীরা। অভিযুক্তকে গণধোলাই দেওয়া হয়। এরপর রুবি মোড়ের কাছে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে জানানো হয় এই বিষয়টি। অভিযুক্তকে নিয়ে কসবা থানায় যাওয়া হয় বলে খবর।
তরুণীও যান থানায়। খবর পেয়ে থানায় পৌঁছন তরুণীর ভাই। তিনিই গোটা বিষয়টি জানান সংবাদমাধ্যমে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে এফআইআর দায়ের করা হয়েছে। আপাতত থানাতেই রাখা হয়েছে তাকে, এমনটাই খবর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বেশ আতঙ্কে রয়েছেন তরুণী।
আরও পড়ুনঃ ‘রেপ-টেপ তো সব জায়গাতেই হয়…’, সৌরভের পর এবার ডোনা, আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেও বিতর্কিত মন্তব্য নৃত্যশিল্পীর
বলে রাখি, আর জি করের ঘটনার পর রাজ্যের মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। এক তরুণী চিকিৎসক যখন নিজের কর্মস্থলেই সুরক্ষিত থাকতে পারলেন না, তাহলে নারীরা রাজ্যের নানান প্রান্তে আদৌ সুরক্ষিত তো? এবার আজকের এই ঘটনায় ফের নতুন করে শহরে নারী সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!