West Bengal Weather Update: আবহাওয়া (weather) নিয়ে বড় খবর দিল আবহাওয়া দফতর (weather report)। দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সরে গিয়ে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে চলে এসেছে আর আগামী ২৪ ঘন্টায় এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে পশ্চিমবঙ্গের (west bengal) দিকে ঘুরে যাবে এবং তারপর সেটি ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। এই নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভবনা রয়েছে (West Bengal Weather Update)।
নিম্নচাপের জন্য ইতিমধ্যেই আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিলো। সম্প্রতি জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Update)।
মঙ্গলবার রাজ্যের পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং মালদা সহ আশেপাশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে (West Bengal Weather Update)। আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতাতে আজ সকাল থেকেই আকাশ মেঘলা। পূর্বাভাস অনুযায়ী কলকাতাতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে বলেও শোনা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তা জারি করা হয়েছে (West Bengal Weather Update)। তবে চব্বিশ ঘণ্টা পর অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে আদ্রতা জনিত গুমোট পরিবেশের সৃষ্টি হবে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস আর আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হলো ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮-৯৭ শতাংশ।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!