নিম্নচাপের কারণে উত্তাল বঙ্গোপসাগর, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়! ফের কী লণ্ডভণ্ড হতে চলেছে বাংলা?

বিগত বেশ কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টিপাত (Rainfall) হওয়ার পর আপাতত একটু স্বস্তি মিললো। হ্যাঁ, নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর (Bay of Bengal) উত্তাল হলেও রাজ্যে এই মুহূর্তে কোন‌ও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানালো আবহাওয়া দফতর (weather office)। তবে নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হওয়ার জন্য মৎস্যজীবীদের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। একই সাথে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

কিন্তু এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে না। রাজ্য থেকে অনেক দূরে সরে গিয়েছে মৌসুমী অক্ষরেখাও। আজ‌ শুক্রবার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে ও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজকে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

তবে শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে ৫০-৬০ কিমি প্রতি ঘন্টা গতি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হলেও উড়িষ্যার মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রবিবার পর্যন্ত।

শহর কলকাতায় আজকে সকালের দিকে আকাশ পরিষ্কার হলেও দুপুরের দিকে মেঘলা হবে। দুপুর ও বিকেল নাগাদ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত‌ও হতে পারে। তবে ভারী বৃষ্টির কোন‌ও সম্ভাবনা নেই। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে, সাথে চড়া রোদ থাকবে এবং আদ্রতা জনিত অস্বস্তি বহাল থাকবে।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ ২৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। এখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩-৯২%। উল্লেখ্য, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles