একজন সাধারণ বেসরকারি ব্যক্তিকে বাঁচানোর জন্য রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্টে আসবে, সন্দেশখালি কাণ্ড নিয়ে রাজ্যের পদক্ষেপে হতবাক শীর্ষ আদালত

Supreme Court questioned about Sandeshkhali case: সন্দেশখালি কাণ্ড নিয়ে এবার রাজ্য সরকারকে  তোপ দাগল সুপ্রিম কোর্ট। আজ, সোমবার শীর্ষ আদালতে ছিল সন্দেশখালি মামলার শুনানি। এদিন আদালত হতবাক হয়ে প্রশ্ন করে, কেন একজন বেসরকারি ব্যক্তিকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে হবে (Supreme Court questioned about Sandeshkhali case)। কী স্বার্থে এমন করছে রাজ্য সরকার, ওঠে প্রশ্ন।

গত ১০ এপ্রিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে সন্দেশখালিতে জমি দখল ও নারী নির্যাতনের মামলার তদন্ত করবে সিবিআই। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলারই আজ শুনানি ছিল বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। এদিন আবেদনকারী রাজ্য সরকারের তরফের আইনজীবী অভিষেক মনু সিংভির কছে এই প্রশ্ন তোলে আদালত (Supreme Court questioned about Sandeshkhali case)

এদন রাজ্যের কৌঁসুলি আদালতে জানান, হাইকোর্ট নির্দেশে এমন কিছু মন্তব্য করেছে যাতে তাঁর মক্কেলের মর্যাদাহানি হয়েছে। তাঁর কথায়, এই বিষয়ে রাজ্য সরকার যখন সক্রিয়ভাবে পদক্ষেপ করেছে, তাহলে তাঁর বিরুদ্ধে এমন বিরূপ মন্তব্য করা মোটেই ঠিক নয়।    

জানা গিয়েছে, রাজ্য সরকার আবেদনে জানিয়েছে, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তাতে পুলিশ ও প্রশাসনকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এদিন অভিষেক মনু সিংভি আদালতে জানান, বিশেষ অবসরকালীন আবেদনে কিছু তথ্য অসম্পূর্ণ থেকে গিয়েছে। সেই কারণে এই বিষয়টি কয়েক সপ্তাহ পরে উত্থাপন করার আবেদন জানান তিনি। সেই আবেদনেই আগামী জুলাই পর্যন্ত এই সন্দেশখালি মামলার শুনানি মুলতুবি রাখা হয়েছে (Supreme Court questioned about Sandeshkhali case)

বলে রাখা ভালো, সন্দেশখালি মামলার মূল অভিযুক্ত শেখ শাহজাহান। আপাতত জেলবন্দি তিনি। সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা বলেই পরিচিত ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে জমি জবরদখল, মহিলাদের উপর নির্যাতন, ধ’র্ষ’ণ এমন নানান অভিযোগ রয়েছে। যদিও চাপের মুখে পড়ে তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল। তবে রাজ্য সরকার সমানে তাঁকে সমর্থন করেই চলেছে যা শীর্ষ আদালতকেও বেশ অবাক করেছে (Supreme Court questioned about Sandeshkhali case)

RELATED Articles