সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ, এতদিনেও কেন স্বাস্থ্য ভবন বহিষ্কার করল না তাঁকে? কোনও প্রভাবশালীর কলকাঠি?

অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর জি করের ঘটনার ২৬ দিনের মাথায় গ্রেফতার হলেন তিনি। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে তাঁকে। এমন ঘটনার পর এবার প্রশ্ন উঠছে, এতদিনেও কেন স্বাস্থ্য ভবন কোনও পদক্ষেপ করল না সন্দীপের বিরুদ্ধে?

আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই আর জি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন চিকিৎসকরা। সন্দীপ ঘোষ অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেও সেদিনই তাঁকে বহাল করা হয় ন্যাশানাল মেডিক্যাল কলেজে। যা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। এখানেই শেষ নয়, ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে তাঁকে স্বাস্থ্য ভবনে পদ দেওয়া হয়। তা নিয়েও বিতর্ক তুঙ্গে।   

আর জি করের ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার থেকেই টানা ১৬ দিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে আর জি করের আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। লাশ পাচার থেকে শুরু করে মেডিক্যাল বর্জ্য দুর্নীতি, টাকা নিয়ে পাশ করানোর অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে। অভিযোগ করেন আখতার আলি।

এরপর আজ, সোমবার সিবিআইয়ের জেরার ১৬ দিন পর গ্রেফতার হলেন সন্দীপ ঘোষ। এই খবরে বেশ খুশি জুনিয়র চিকিৎসকরা। তাদের কথায়, যে কাজ স্বাস্থ্য ভবন করতে পারে নি, সেই কাজ সিবিআই করেছে। আর এখান থেকেই উঠছে আরও প্রশ্ন।

আরও পড়ুনঃ আর জি করের ঘটনার ২৬ দিনের মাথায় অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ

প্রশ্ন উঠছে, কেন স্বাস্থ্য ভবন সাসপেন্ড করল না সন্দীপ ঘোষকে। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি আর্থিক দুর্নীতির অভিযোগ থাকার পরও কেন তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হল না। কোনও প্রভাবশালীর কলকাঠির জেরেই কী স্বাস্থ্য ভবনের হাত পা বাঁধা ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর কী আদৌ কী মিলবে!  

RELATED Articles