রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি শানালেন রাজ্যপাল, তবে কী এবার সত্যিই বাংলায় জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন?

ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন বাংলার একাধিক মানুষ। কারোর প্রাণ গিয়েছে, কারোর ঘরবাড়িতে হামলা চলেছে, কাররুপর চলেছে নৃশংস অত্যাচার। এই হামলা থেকে বাদ পড়েননি মহিলারাও। একাধিক জায়গায় মহিলাদের উপর নির্যাতনের ছবি সামনে এসেছে।

রাজ্যপাল জগদীপ ধনখড় ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করছেন। আজ, শনিবার এই ভোর পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে নন্দীগ্রামে যান তিনি। আক্রান্তদের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যে রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল। নন্দীগ্রামে দাঁড়িয়েই তিনি বলেন, মুখ্যমন্ত্রী এবার ঘুম থেকে উঠুন, আমাকে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে বাধ্য করবেন না।

আরও পড়ুন- সবকিছু বন্ধ হল রাজ্যে, আগামী ২ সপ্তাহ পূর্ণ লকডাউন

এদিন জগদীপ ধনখড় বলেন, “আজ লক্ষ লক্ষ মানুষ আক্রন্ত। লক্ষ লক্ষ মানুষ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে আশ্রয় নিয়েছেন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কী করেছেন? শীতলকুচিতে আপনি কোনও কিছু করতে বাকি রাখেননি। আপনি গণহত্যা বলেছেন। ঠান্ডা মাথায় খুন বলেছেন। আপনি ক্ষতিপূরণ দিয়েছেন। আপনি দ্রুত পুলিশ সুপারকে সাসপেন্ড করেছেন। আপনি কি এই লক্ষ লক্ষ মানুষের যন্ত্রণা দেখেছেন? সেই সময় মেয়েদের দেখেছেন যাদের ধর্ষণ করা হয়েছে? যাদের বাড়ির লোকের মৃত্যু হয়েছে”?

এর পরই মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শানান রাজ্যপাল। বলেন, “ভারতের সংবিধানে একটা ক্ষমতা দেওয়া রয়েছে। সেই ক্ষমতা ব্যবহার করতে বাধ্য করবেন না। ঘুম থেকে উঠুন। রাষ্ট্র দ্বারা আয়োজিত সমর্থিত এই নৃশংস হিংসাকে রুখুন”।

RELATED Articles