আজ থেকে বাংলায় লকডাউন জারি করা হয়েছে। বন্ধ হচ্ছে সিনেমা, সিরিয়াল শুটিং। কিন্তু লকডাউন হতে পারে আশা করেই বেশকিছু এপিসোড এর কাজ আগে থেকেই তুলে রাখা হয়েছিল। অর্থাৎ এই সঞ্চিত এপিসোড দিয়ে আরও বেশ কিছুদিন দর্শকদের মনোরঞ্জন করা যাবে বলেই খবর।
এই উইকেন্ডের এপিসোডে বাঙালি দর্শকদের জন্য থাকছে বড় চমক। স্টার জলসার রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-র বিশেষ পর্ব হতে চলেছে বলিউডের বিশেষ অতিথিকে নিয়ে।
এই ডান্স রিয়েলিটি শো’র মঞ্চ মাতাবেন এভারগ্রীন অনিল কাপুর। কিছুদিন আগেই শহরে এসে শুটিং সেরে গিয়েছেন এই অভিনেতা।
আরও পড়ুন- তৈমুরের জন্য হাউ হাউ করে কাঁদছেন করিনা, হঠাৎ কী হল নবাব-পুত্রের?
আগামী ২২ এবং ২৩ তারিখ রাত সাড়ে ন’টা থেকে দেখা যাবে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’র বিশেষ এই পর্ব। শোয়ের আগাম ঝলকে দেখা যাচ্ছে ‘রামতা যোগী’ গানের ছন্দে নাচছেন অনিল কাপুর।
View this post on Instagram
৬৪ বছরের এই ‘ইয়াং’ তারকাকে দেখে রীতিমতো উচ্ছ্বসিত এই শো’র অন্যতম বিচারক দেব এবং মনামী ঘোষ। বিশেষ পর্বে উপস্থিত ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তীও l প্রতিযোগীদের পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসাও করেন অনিল কাপুর।





