কলকাতা পুলিশের ওসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, থানার সামনে ধর্নায় বসলেন খোদ মহিলা সাব-ইনস্পেক্টর, কী অভিযোগ তাঁর?

থানার সামনে এবার ধর্নায় বসলেন খোদ মহিলা পুলিশ কর্মী। কলকাতা পুলিশের ওসির বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন ওই মহিলা সাব-ইনস্পেক্টর। ধর্নায় বসায় পরে ওই মহিলা পুলিশ কর্মীকে গাড়িতে করে তুলে নিয়ে যায় পুলিশ।

জানা গিয়েছে, ব্যারাকের ঘর নিয়ে ওসির সঙ্গে ঝামেলা হয় ওই মহিলা এসআইয়ের। সূত্রের খবর, নাদিয়াল থানার লাগোয়া একটি ব্যারাক রয়েছে। সে ব্যারাকে দীর্ঘদিন থাকতেন ওই মহিলা এসআই সোমা তরফদার। কিন্তু সেই ঘর তাঁকে ছাড়তে বলা হয়। তবে তিনি সেই নির্দেশ শোনেন নি। ২৮ ও ২৯ তারিখ তিনি ছুটিতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন তাঁর সেই ঘর দখল হয়ে গিয়েছে।

এরপর ওই মহিলা পুলিশ কর্মী এই বিষয়ে ওসিকে জিজ্ঞেস করলে তাঁকে জানানো হয়, বাকি মহিলা কনস্টেবলদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এরপরই ওসির সঙ্গে বচসায় জড়ান মহিলা এসআই।

এসআই সোমার বক্তব্য, “নাদিয়াল থানায় দেড় বছর এসেছি। আমি নাদিয়াল থানার সমস্ত ভিতরের খবর জেনে যাচ্ছি বলে ওসি আমার সঙ্গে শত্রুতা করছেন। আমাকে নানারকম দোষ দিচ্ছেন। আমাকে মেইল করে বলছে, আপনার কাগজ এসেছে, আমাকে ক্লোজ করা হচ্ছে। আমি বলেছিলাম, ডিআরও ক্লোজড হব না”।

জানা গিয়েছে, ডিসির কাছে একটি রিপোর্ট পাঠানো হয় ওসির তরফে এই বলে যে মহিলা এসআই কোনও কথা শুনছেন না, নির্দেশ মানছেন না। ডিসির তরফে রিপোর্ট আসার পর মহিলা এসআই সোমা তরফদারলে ক্লোজ করে কলকাতা পুলিশের অন্য বিভাগে বদলি করা হয়। এরপরই থানার সামনে ধর্নায় বসেন তিনি। তাঁর কথায়, “আমাকে কী কারণে ক্লোজ করা হল, তা ওসি সৌমেন বন্দ্যোপাধ্যায়, এএসআই মনসুর আলম, কনস্টেবল খন্দকর আলমকে জবাব দিতে হবে”। জানা গিয়েছে, ওই মহিলা এসআই ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দফতর ও লালবাজারে তাঁর অভিযোগ জানিয়েছেন।  

ডিসি পোর্ট হরিকৃষ্ণ পালের বক্তব্য, “মহিলা এসআইয়ের সমস্ত অভিযোগ আগেই জমা পড়েছিল এবং ওই অভিযোগগুলি মধ্যে কোন ক্রিমিন্যাল অফেন্সের অভিযোগ নেই। নতুন করে আর কোন অভিযোগ জমা পড়েনি। যা যা অভিযোগ করেছেন, সেগুলোর প্রত্যেকটাই প্রশাসনিক স্তরের। পুরো বিষয়টাই দেখছে দফতর।  মহিলা এসআইকে অনেক আগেই ক্লোজ করা হয়েছে এবং বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘রঙ্গোলি বানান, আলো দিয়ে সাজিয়ে ছবি তুলুন’, নির্যাতিতার জন্য ন্যায় বিচারের দাবী নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেদন কিঞ্জল নন্দদের

পুলিশ সূত্রে খবর, নাদিয়াল থানার সামনে থেকে ওই মহিলা এসআইকে সরিয়ে দেওয়া হল তিনি রাজাবাগান থানা এলাকার একটি কাঠগোলার সামনে ধর্নায় বসেন। এরপর অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে একটি বড় দল সেখানে গিয়ে ওই মহিলা এসআই-কে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। থানার তরফে জানানো হয়েছে, মহিলা পুলিশ কর্মীকে রিলিজ লেটার দেওয়া হয়েছে।  

RELATED Articles