আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদমুখর গোটা রাজ্য তথা দেশ। এই ঘটনা যেন সকলকে অন্তর থেকে নাড়িয়ে দিয়েছে। প্রতিবাদী কণ্ঠে জেগে উঠেছে জাতি। দিকে দিকে চলছে আন্দোলন-বিক্ষোভ। দুর্গাপুজোর মধ্যেও জারি প্রতিবাদ। এরই মধ্যে নজর কাড়ল বাংলার এক পুজো মণ্ডপ।
আর জি কর থেকে শুরু করে জয়নগর, পটাশপুর নানান দিক থেকে উঠে আসছে নারী নির্যাতনের ছবি। শুধু এই ঘটনাই নয়, এর আগেও নানান সময় নানান প্রান্ত থেকে নারী নির্যাতনের খবর উঠে এসেছে। আর এবার গোটা পুজো মণ্ডপ জুড়েই দেখা গেল সেই ভয়ঙ্কর নির্যাতনের ছবি। এরই সঙ্গে রয়েছে প্রতিবাদের ছোঁয়াও।
নারী নির্যাতনের ঘটনার এই ছবি উঠে এল বাঁকুড়ার দশেরবাঁধ সর্বজনীন পুজো মণ্ডপে। এই গোটা মণ্ডপজুড়ে দেখা গিয়েছে নারী নির্যাতনের বীভৎসতার ছবি। মা দুর্গার কাছে এমন নির্যাতনের প্রতিকার চাওয়া হয়েছে। গোটা মণ্ডপেই খণ্ডচিত্রের মাধ্যমে কোথাও কন্যা ভ্রূণ হত্যা তো কোথাও আবার নারীদের প্রতি অবিচারের বিচার চেয়ে প্রতিবাদ গড়ে তোলা হয়েছে।
তবে এই থিম নিয়ে এই পুজোর উদ্যোক্তাদের দাবী, এই থিমের সঙ্গে সাম্প্রতিক ঘটনার কোনও নেই। সাম্প্রতিক ঘটনাবলীর মিল নেহাতই কাকতালীয়। তবে সাম্প্রতিককালে ঘটে যাওয়া রাজ্যের একের পর এক ঘটনা র বিচার চাইছেন তাঁরাও। একইসঙ্গে সাধারণ দর্শনার্থীরাও চাইছেন বিচার।
এই মণ্ডপ দেখে দর্শনার্থীরা বলছেন, এটি সময়োপযোগী থিম। রাজ্যজুড়ে যা চলছে তা বন্ধ হওয়া দরকার। সরকারকে আরও কঠোর হতে হবে বলে দাবী তাদের। তারা এও বলছেন, আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে হবে। অপরাধীরা যেন কোনওভাবেই ছাড়া না পায়, সেই কারণে আরও কড়া আইন প্রয়োজন। তবে এই মণ্ডপ দেখে কোথাও গিয়ে চোখও ভিজেছে দর্শনার্থীদের।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার