BIG BREAKING: বঙ্গ রাজনীতিতে হট্টগোল, সায়নী ঘোষ, যশ দাশগুপ্ত বিজেপিতে!

যদি সব ঠিকঠাক থাকে তবে আজ বিকাল চারটায় বিজেপিতে যোগদান করবেন একঝাঁক টলি তারকা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন‌ যশ দাশগুপ্ত, সায়নী ঘোষ! যা বঙ্গ রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত অভিনব এবং গুরুত্বপূর্ণও বটে।

সূত্র মারফত জানা গিয়েছে, আজ বিকাল চারটায় মুকুল রায়ের নেতৃত্বে বিজেপিতে যোগ দেবেন সায়নী, যশ। গত ৪ঠা ফেব্রুয়ারি সন্ধ্যায় বিজেপি সহ সভাপতি মুকুল রায়ের সল্টলেকের ফ্ল্যাটে দেখা করেছিলেন যশ। সেই গোপন সাক্ষাৎকার নিয়ে রটেছিল অনেক জল্পনা। অন্যদিকে তৃণমূল সাংসদ নুসরাত জাহানের সঙ্গে যশের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে এখন সরগরম টেলি ইন্ডাস্ট্রি। তাই যশ বিজেপিতে যোগ দিলে নুসরাত কী করবেন তা নিয়েও চলছে আলাপ আলোচনা।

সায়নী ঘোষ আবার ঘোষিত বামপন্থী। কিছুদিন আগেই শিবলিঙ্গে কন্ডোম পরানোর ছবি পোস্ট করা নিয়ে বিজেপি নেতা তথাগত রায়ের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন এই অভিনেত্রী। এদিকে গতকালই মুকুল রায়ের জন্মদিন উপলক্ষ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে বিভিন্ন তারকার সঙ্গে সায়নীর উপস্থিতিও দেখা যাচ্ছে। যা থেকেই উঠে আসছে সায়নীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা।

আরও অন্যান্য খবর