ম’দ্য’পান করতে গিয়ে তুমুল বচসা বাঁধে বন্ধুদের মধ্যে। সেই ঝামেলার মধ্যেই এক বন্ধুর মুখে রড ঢুকিয়ে দিল অপর এক বন্ধু। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়। ঘটনায় জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ।
ঠিক কী ঘটেছিল?
ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত ওই যুবকের নাম তন্ময় দাস। হাওড়ার ডোমজুড়ের নিবড়া দাসপাড়া এলাকার বাসিন্দা তিনি। জানা গিয়েছে, গত শনিবার রাতে বন্ধু বাপ্পাই নস্কর ও সঞ্জীব ধারার সঙ্গে ম’দের আসরে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই ঘটে বিপত্তি।
সূত্রের খবর, ওই ম’দের আসরেই তিনজনের মধ্যেই ঝামেলা বাঁধে। তুমুল বচসা শুরু হয়। এই ঝামেলার মধ্যেই রাগের বশে তন্ময়ের মাথায় বাপ্পাই আঘাত করে বলে অভিযোগ। তারপর তন্ময়ের মুখে রড ঢুকিয়ে তাঁকে খু’ন করার চেষ্টা করে সে।
প্রাণ বাঁচাতে আর্তনাদ করতে থাকেন তন্ময়। স্থানীয়রা ছুটে আসেন সেই চিৎকার শুনে। ডোমজুড় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তন্ময়কে। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, সঞ্জীব ধারা নামের ওই যুবকের বাড়িতে প্রায়ই ম’দের আসর বসে। মাঝেমধ্যেই ঝামেলা বাঁধে সেখানে। প্রতিবেশীরা প্রতিবাদ করেছেন কিন্তু কোনও লাভ হয়নি। বাপ্পাই নস্কর ও সঞ্জীব ধারা নামে দুই যুবকের বিরুদ্ধে খু’নের চেষ্টার অভিযোগ তোলেন স্থানীয়রা। তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে দুই যুবককে আটক করে ডোমজুড় থানার পুলিশ।





