সাদা রঙের কোবরা সাপ স্মার্টলি পোজ দিচ্ছে ক্যামেরার সামনে! তুমুল ভাইরাল ভিডিও

সাপ দেখলেই ভয় পান? কিন্তু সর্প বিশেষজ্ঞরা এবং প্রাণীবিদরা স্পষ্ট জানাচ্ছেন সাপ আদতে একটি নিরীহ প্রাণী।তারা কোনো মানুষকে খামোকা আক্রমণ করে না যদি না সেই মানুষ তাদেরকে ভয় দেখায় অথবা তারা মনে করে যে সেই মানুষ তাদেরকে প্রাণে মেরে ফেলবে।

বস্তুত সাপ কানেও শুনতে পায় না কারণ সাপের কান নেই। তারা মানুষের মুভমেন্ট দেখে সাড়া দেয়। তাই সাপ দেখলেই অযথা চিৎকার চেঁচামেচি না করে বনদপ্তরে খবর দেওয়ার অনুরোধ করেন প্রাণী বিশেষজ্ঞরা।

পৃথিবীতে যে রকম নির্বিষ সাপ হয়েছে সেরকম বিষাক্ত সাপের সংখ্যাও কম নয়। গোখরো, চন্দ্রবোড়া, শাঁখামুটি, কেউটে প্রভৃতি সাপ যথেষ্ট বিষাক্ত। অজগর বা ময়াল পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী বলে মানা হয়। কিন্তু এদেরকে নিয়েও সেই একই কথা বলেন প্রাণী বিশেষজ্ঞরা যে এদেরকে না বিরক্ত করলে এটা কোনোভাবেই নিজে থেকে মানুষকে আক্রমণ করে না।

তবে এবার যে ভিডিওটি ইউটিউবে ভাইরাল হয়েছে তা দেখে রীতিমতো চমকে যাবেন আপনি। কোনও একটি মন্দিরে ঢুকে পড়েছে একটি সাদা রঙের কোবরা সাপ!

আরও পড়ুন- পরিবারের মুখে খাবার তুলে দিতে ১০ বছরের ছেলে মোজা বিক্রেতা! আর্থিক সাহায্য করে স্কুলে ভর্তি করলেন মুখ্যমন্ত্রী

সেখানে ঢুকেই সে ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে। তবে মজার ব্যাপার হলো ধবধবে সাদা কোবরা সাপটিকে দেখে কিন্তু আপনার ভয় লাগবে না। সাপটির সামনেই বসে রয়েছে অনেক মানুষ, অনেকেই তার ছবি তুলছে এবং ভিডিও করছে।

তাকে কিন্তু কোন রকম ভাবেই ছবিতে দেখা যায় না বরং তাকে দেখে মনে হচ্ছে সে যেন ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। কিছুজন সাপটিকে দেখে ভয় পেলেও অনেকেই কিন্তু তাকে মা মনসার রূপ বলে পুজো করতে শুরু করেছেন।

আপনিও দেখুন সেই ইউটিউব ভিডিও…

আরও অন্যান্য খবর