করোনা যুদ্ধে ময়দানে দাদার সৈনিকরা! সৌরভের নেতৃত্বে রাজ্যের ৮ জেলায় চালু হচ্ছে কোভিড কেয়ার সেন্টার

গতবছরও করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। এবার ফের দেশে তীব্র হাহাকারের মাঝে মানুষের পাশে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আর তাই আবার‌ও করোনাযুদ্ধে নামছে দাদার সৈনিকরা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলার আটটি জেলায় রবিবার থেকে চালু করা হবে কোভিড কেয়ার প্রকল্প। বিসিসিআই সভাপতি ফের ব্যক্তিগত উদ্যোগে তিনি এগিয়ে এসেছেন করোনা-যুদ্ধে নেতৃত্ব দিতে।

রবিবার থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে দেওয়া অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে প্রাণবায়ু সংগ্রহ করতে পারবেন মুমূর্ষুরা।

আরও পড়ুন- পরিবারের মুখে খাবার তুলে দিতে ১০ বছরের ছেলে মোজা বিক্রেতা! আর্থিক সাহায্য করে স্কুলে ভর্তি করলেন মুখ্যমন্ত্রী

সৌরভ গঙ্গোপাধ্যায়কে গুরু বলে অভিহিত করেন বাংলার অন্যতম নামি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। পেলে, দিয়েগো মারাদোনাদের বাংলার মাটিতে নিয়ে আসার অন্যতম প্রধান কারিগর। ক্রীড়া সংগঠক হলেও সমাজসেবার কাজে বরাবরই নিজেকে নিয়োজিত রাখেন। শতদ্রু দত্ত জানালেন, সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন, পার্থ জিন্দালের জেএসডব্লিউ গ্রুপ এবং আমি, সম্মিলিতভাবে সীমিত সাধ্য অনুযায়ী কোভিড কেয়ারের এই প্রকল্প নিয়েছি। আপাতত ৩৫ দিন ধরে চলবে এই প্রকল্প। এই প্রকল্পকে অল্প সময়ের মধ্যে দিনের আলো দেখানোর জন্য শতদ্রু দত্তর সঙ্গে জেএসডব্লিউ গ্রুপের জোনাল হেড সূর্যয়ন মুখোপাধ্যায়ও রাত-দিন এক করে কাজ করছেন। আর কয়েক ঘণ্টা পরেই সেই প্রকল্প শুরু হয়ে যাবে। দেশ তথা বিদেশ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনেক অনুগামীও সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

জানা গেছে আপাতত রাজ্যের আটটি জেলায় রবিবার থেকেই চালু হয়ে যাচ্ছে এই প্রকল্প। জেলাগুলি হলো দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হুগলি, বর্ধমান, হাওড়া ও কলকাতা।

আরও পড়ুন-দুর্দিনে আমজনতার পাশে টেলি তারকারা! প্রতিদিন ১৩০ জন অভুক্ত মানুষের খাবারের দায়িত্বে “দেশের মাটি’র” কিয়ান

দাদার এই প্রকল্পের মাধ্যমে শালবনীতে ৩০ শয্যার একটি সেফ হোম নির্মাণ করা হচ্ছে। এছাড়াও বাসে অক্সিজেন পার্লারের যে ব্যবস্থা হচ্ছে তাতে একসঙ্গে ৪০ জনকে অক্সিজেন দেওয়া সম্ভব হবে। এ ছাড়া জেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াবে বেশ কিছু অ্যাম্বুল্যান্স ও গাড়ি। এতেও যেমন অক্সিজেনের ব্যবস্থা থাকবে, তেমনই করোনা আক্রান্তদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হবে। আয়োজন করা হবে রক্তদান শিবিরেরও। সবমিলিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বেচ্ছাসেবকরা ময়দানে নামছেন মানবিক উদ্যোগকে সফল করার লক্ষ্যে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্যতম ভক্ত বাংলার অন্যতম নামী ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন, পার্থ জিন্দালের জেএসডব্লিউ গ্রুপ এবং আমি, সম্মিলিতভাবে সীমিত সাধ্য অনুযায়ী কোভিড কেয়ারের এই প্রকল্প নিয়েছি। আপাতত ৩৫ দিন ধরে চলবে এই প্রকল্প। এই প্রকল্পকে অল্প সময়ের মধ্যে দিনের আলো দেখানোর জন্য শতদ্রু দত্তর সঙ্গে জেএসডব্লিউ গ্রুপের জোনাল হেড সূর্যয়ন মুখোপাধ্যায়ও রাত-দিন এক করে কাজ করছেন। আর কয়েক ঘণ্টা পরেই সেই প্রকল্প শুরু হয়ে যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য গত বছর করোনা পরিস্থিতিতে অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বাংলার মহারাজ।  ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইস্কন-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দুঃস্থ ও সঙ্কটাপন্নদের মধ্যে চাল বিলি করেছিলেন মহারাজ। ইস্কনের মাধ্যমে লকডাউনে কলকাতার বিভিন্ন হাসপাতালে রোগীর আত্মীয়দের জন্যও খাবার বিলির ব্যবস্থা করেছিলেন।

RELATED Articles