ইডলি! দক্ষিণ ভারতের এই খাবারটি অনেকেরও পছন্দের তালিকায় রয়েছে। ঝাল ঝাল চাটনি ও টক সাম্বার সহযোগে এই খাবারটি খেতে কিন্তু মন্দ লাগে না। ইডলি দেখতে হয় সাদা ধবধবে। কিন্তু কখনও কী কালো কুচকুচে ইডলি খেয়েছেন?
হ্যাঁ, কালো কুচকুচে ইডলি। সেই ইডলি যদি না খেয়ে থাকেন, তাহলে কিন্তু ক্ষতি আপনারই। কারণ এই ইডলির মধ্যেই লুকিয়ে থাকে নানান ঔষধি গুণাবলী। এই ইডলির মূল উপকরণ হল কয়লার গুঁড়ো। এই উপাদানই নানান ধরণের রোগব্যাধি সারাতে সিদ্ধহস্ত।
কোথায় মিলল এমন ইডলির খোঁজ?
সম্প্রতি নাগপুরে এমনই এক ইডলি বিক্রেতাকে দেখা গিয়েছে। তাঁর কাছেই পাওয়া যাচ্ছে এই কয়লার গুঁড়ো দিয়ে তৈরি কালো ইডলি। কিন্তু এমন অদ্ভুত খাবার বিক্রি করার কারণ কী? এই নিয়ে জবাব দিতে গিয়ে তিনি যে যুক্তি দিয়েছেন, তাতে খাদ্যপ্রেমীরা বেশ হতবাক হয়েছেন।
বিক্রেতার দাবী, কালো তো কী হয়েছে? এই ইডলি খুবই স্বাস্থ্যকর। এই ইডলি তৈরি খাঁটি কয়লা দিয়ে তৈরি। এই দক্ষিণী এই খাবার খেলে শরীরের সমস্ত রোগব্যাধি দূর হবে বলে দাবী করলেন ওই বিক্রেতা। এই ইডলির এক পিসের দাম ৪৫ টাকা। ইতিমধ্যেই কালো ইডলির ভিডিও তুমুল ভাইরাল হয়েছে।
View this post on Instagram
এই কালো ইডলির কথা চাউর হতেই তা নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছে। অনেকেই কয়লা স্বাস্থ্য গুণ নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে অনেকেই এই ইডলি একবার চেখে দেখতে চেয়েছেন। শরীর স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই অনেক কিছুই করে থাকেন। এবার ওই ইডলি বিক্রেতার দাবী অনুযায়ী, পুষ্টিগুণযুক্ত খাবারের তালিকায় যোগ হল এই কালো ইডলি অর্থাৎ কয়লার গুঁড়ো দিয়ে তৈরি ইডলির নামও।





