RIP মোমো! লোভনীয় মোমোতে কামড় বসাতেই মুখে মিলল আনারসের স্বাদ, এমন অদ্ভুত রেসিপি দেখে ক্ষেপে ব্যোম খাদ্যরসিকরা

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া খুললেই নানান ধরণের খাবারের ভিডিও চোখে পড়ে। আজকাল তো আবার খাবার নিয়ে নানান ধরণের পরীক্ষানিরীক্ষার অন্ত নেই। অদ্ভুত অদ্ভুত সব রেসিপি বানিয়ে ভাইরাল হওয়ার তাগিদ। এবার এই তালিকায় যোগ হল আরও এক নতুন রেসিপি তাও আবার মোমো নিয়ে।

মোমো! পাহাড়ি এলাকার এই খাবারটি কিন্তু এখন সমতলেও সমান জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এই খাবারটি খুবই সাদরে গ্রহণ করেছে। ময়দার পাতলা র‍্যাপের মধ্যে চিকেন বা সবজির পুর ভরে তা সেদ্ধ। আর সেই সেদ্ধ খাবার গরম গরম মুখে চালান করার মধ্যে যে কতটা ঐশ্বরিক সুখ মেলে, তা একমাত্র মোমো লাভাররাই বোঝেন। কিন্তু তা বলে আনারস মোমো?  

হ্যাঁ ঠিকই পড়ছেন, সবকিছুর পর এবার বাজারে নয়া সংযোজন আনারস মোমো। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, কীভাবে আনারস কেটে তা মোমোর ভেতর পুর হিসেবে ভরে দেওয়া হচ্ছে। তারপর তা তেলে ভেজে নিয়ে চেহারা দেওয়া হচ্ছে ফ্রায়েড মোমোর।

এমন অদ্ভুত খাবার দেখে চোখ কপালে ওঠারই কথা খাদ্যরসিকদের। এমন ভিডিও দেখে কারোর মন্তব্য, “এবার আমি হারপিক দিয় মোমো খাব”। আবার কেউ কমেন্ট করেছেন, “যারা এই খাবার বানাচ্ছেন, দোষটা তাদের নয়, দোষ হল তাদের যারা এই খাবারটি খাচ্ছেন”। মোমোকে নিয়ে এমন পরীক্ষানিরীক্ষা মোটেই সহজভাবে মেনে নেন নি খাদ্যরসিকরা।

আরও অন্যান্য খবর