বাবা দিনমজুর, শৈশব থেকেই অর্থকষ্ট, বিক্রি করেছেন চা-ও, সব প্রতিকূলতা পেরিয়ে আজ আইএএস অফিসার হিমাংশু গুপ্তা

Himangshu Gupta: ছোটবেলা থেকেই অর্থকষ্টে মানুষ হয়েছেন। সংসার চালানোর জন্য নানা রকম পেশাকে বেছে নিয়েছিলেন। কখনো চা বিক্রি কখনো টিউশন সবকিছু করেই কোনভাবে সংসার চালিয়েছেন তিনি। হাজারো বাধা তাকে আটকাতে পারেনি। স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়নি কোন প্রতিকূলতায়। তিনবারের প্রচেষ্টায় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস আধিকারিক হন হিমাংশু গুপ্তা (Himangshu Gupta)। ছোট থেকে তার এতদূর আশা খুব একটা সহজ ছিল না। ‌

উত্তরাখণ্ডের উধমসিংহ জেলার সিতারগঞ্জে জন্ম হয় হিমাংশুর। পরে পরিবারের সঙ্গে উত্তরপ্রদেশের বরেলি চলে যান হিমাংশু (Himangshu Gupta)। শৈশব থেকেই অর্থকষ্ট দেখে এসেছেন। হিমাংশুর বাবা পেশায় দিনমজুর ছিলেন, পরে রাস্তার ধারে চায়ের দোকান খোলেন। ‌ সেই দোকানে বাবাকে সাহায্য করতে চা বিক্রি করতেন হিমাংশু। বর্তমানে একটি বড় দোকানের মালিক হিমাংশুর বাবা। হিমাংশু যে স্কুলে পড়াশোনা করতেন সেখান থেকে তার বাড়ির দূরত্ব ৩৫ কিলোমিটার। কিন্তু যাতায়াতের জন্য টাকা খরচের সামর্থ্য ছিল না। স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য দিল্লি চলে যান হিমাংশু (Himangshu Gupta)।

দিল্লির একটি কলেজে উদ্ভিদবিদ্যা নিয়ে পড়াশোনা করেন।‌ কলেজে পড়াকালীন সংসারের খরচ চালানোর জন্য টিউশন করাতেন হিমাংশু (Himangshu Gupta)। এমনকি হাত খরচের জন্য অর্থের বিনিময় ব্লগ লেখালেখিও করেছেন একসময়। ‌স্নাতক স্তরে পড়াশুনা শেষ করে, দিল্লি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সিদ্ধান্ত নেন হিমাংশু। এমনকি পরিবেশ বিদ্যা নিয়ে পড়াশোনা করে স্বর্ণপদক পান তিনি। এত পড়াশোনার পর চাকরির সুযোগ পেয়েছিলেন। অর্থের প্রয়োজনে সেই চাকরিতে যোগও দিয়েছিলেন তিনি। কিন্তু স্বপ্ন ছিল ইউপিএসসি পাস করা। তাই মনের ভিতর বুনে চলা স্বপ্ন পূরণের প্রথম ধাপে পা রাখেন তিনি।

দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি। সেই পরীক্ষায় পাশ করে আইএএস আধিকারিক হতে চেয়েছিলেন হিমাংশু (Himangshu Gupta)। চাকরির করার পাশাপাশি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। কিন্তু চাকরি করে পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় বের করতে পারছিলেন না। তাই নিজের অপূর্ণ ইচ্ছে পূরণ করতে চাকরি ছেড়ে দেন হিমাংশু (Himangshu Gupta)। তবে এত বড় পরীক্ষায় পাশ করার জন্য কোন প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হননি। অর্থাভাবের কারণেই নিজেই প্রস্তুতি নিয়েছিলেন। ‌এদিকে সংসারের খরচ চালানোর জন্য একটি সরকারি কলেজে গবেষণা সংক্রান্ত কাজ শুরু করেন।

প্রথমবার এই ইউপিএসসি পরীক্ষা দিয়ে পাস করলেও মনের মত পদে চাকরি পাননি হিমাংশু (Himangshu Gupta)। ২০১৮ সালে পরীক্ষা দেওয়ার পর ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিস দপ্তরে কাজ পেয়েছিলেন তিনি। ‌ কিন্তু এই কাজ মোটেই পছন্দের ছিল না হিমাংশুর (Himangshu Gupta)। তাই ২০১৯ সালে আবার ইউপিএসসি পরীক্ষায় বসেন তিনি। সে বছর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস আধিকারিক পদে চাকরি পান। সারাদেশে তিনি র‌্যাঙ্ক করেন ৩০৯। আইপিএস আধিকারিক হলেও হিমাংশু নিজেকে আইএএস পদে দেখতে চাইছিলেন তাই ২০২০ সালে আবার পরীক্ষায় বসেন তিনি। ১৩৯ রান করার পর শেষ পর্যন্ত আইএএস পদে চাকরি পান। হিমাংশুর (Himangshu Gupta) ইনস্টাগ্রাম একাউন্ট প্রাইভেট তবে সেখানে তাঁর অনুগামীর সংখ্যা আর ২৭ হাজারের এর গণ্ডি পেরিয়েছে। ‌

RELATED Articles