লোকাল ট্রেনে ঝামেলা, ঝগড়া, মারামারি, চুলোচুলি, এসব দেখে নিত্যযাত্রীরা অভ্যস্ত। তবে সহযাত্রী যদি কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েন, তাহলে হাতাহাতির তেমন নজির দেখা যায় না সচরাচর। বড়োজোর হালকা বচসা হতে পারে। কিন্তু এবার এক লোকাল ট্রেনে সহযাত্রী কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ায় যুবক যা করলেন, তা ভাবনার বাইরে। এই ঘটনার ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল।
কী দেখা যাচ্ছে ভিডিও-তে?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবকের উল্টোদিকে বসা সহযাত্রী বারবার ঘুমে ঢুলে পড়ছিলেন পাশের জনের কাঁধে। সেই দেখে প্রতিবাদ শুরু করেন সেই যুবক। প্রথমে উত্তেজিত হয়ে গালমন্দ করতে শুরু করেন তিনি। রীতিমতো রাগত কন্ঠে বলতে শোনা যায়, “আমি ভালোভাবেই জানি তুমি কে, দয়া করে অন্য কোথাও গিয়ে ঘুমোও”।
এরপরই দেখা যায়, ওই ব্যক্তির পাশের জন কানে কানে কিছু একটা বলছেন তাঁর সহযাত্রীকে। আর এরপরই রাগ না সামলাতে পেরে পাশের জনকে একের পর এক ঘুষি মারতে থাকেন সেই ওই রাগত সহযাত্রী। বেশ কয়েকটা ঘুষি মারার পর উল্টো দিকেই ওই ব্যক্তির সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন যুবক।
https://twitter.com/EyesWitness00/status/1694598607226483038?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1694598607226483038%7Ctwgr%5Ebf1c2657e330af6e0e836c1e2e234190bb0a3511%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2Fnews%2Fnewyork-man-punched-passenger-as-he-slept%2F
এক প্রত্যক্ষদর্শীদের কথায়, ঘুষি খেয়ে কিছুক্ষণের জন্য জ্ঞান হারান পাশে বসা ওই ব্যক্তি। জানা গিয়েছে, পাশাপাশি বসা ওই দুই ব্যক্তি নাকি আগে থেকেই চিনতেন পরস্পরকে। দুই বন্ধু একসঙ্গেই ট্রেনে উঠেছিলেন, তবে বন্ধুর কথার প্রতিবাদ করার যে এমন পরিণতি হবে তা হয়তো ভাবতে পারেননি তিনি। এই ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের এক লোকাল ট্রেনে।
এই ভিডিওতে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। যুবকের এমন আচরণের নিন্দা করেছেন তারা। নেটিজেনদের কথায়, যুবক যদি এমন উগ্র রাগ না সামলাতে পারেন, তাহলে তাঁর গণপরিবহণে যাতায়াত করাই উচিত নয়। অনেকেই আবার ওই যুবকের শাস্তির দাবীও করেছেন।






