মেয়ের বিয়ের ১৮ লক্ষ টাকা খেয়ে নিল উইপোকা, ব্যাঙ্কের লকার খুলতেই মাথায় বাজ পড়ল প্রৌঢ়ার, যা দেখলেন…

টাকা আর সাধারণ কাগজের মধ্যে পার্থক্য প্রচুর। কিন্তু সেটা মানুষ বুঝলেও উইপোকা তো আর বুঝবে না। যার জেরে ঘটে গেল এক মারাত্মক ঘটনা। মেয়ের বিয়ের জন্য জমানো ১৮ লক্ষ ব্যাঙ্কের লকারে রেখেছিলেন এক প্রৌঢ়া। কিন্তু সেই টাকা খেয়ে নিল উইপোকাতে। এই ঘটনায় মাথায় হাত প্রৌঢ়া ও ব্যাঙ্ক কর্তৃপক্ষেরও।

কী ঘটেছে ঘটনাটি?

উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা ওই প্রৌঢ়ের নাম অলকা পাঠক। জানা গিয়েছে, তিনি একটি ছোটো ব্যবসা চালিয়ে ও গৃহ শিক্ষকতা করে তাঁর ছোটো মেয়ের বিয়ের জন্য তিলে তিলে ১৮ লক্ষ টাকা জমিয়েছিলেন। সেই টাকা ও কিছু গয়না তিনি গত অক্টোবর মাসে ব্যাঙ্কের লকারে রেখেছিলেন।

ওই প্রৌঢ়া জানতেন না যে ব্যাঙ্কের লকারে টাকা রাখা যায় না। এর জেরে মাশুল দিতে হল তাঁকে। জানা গিয়েছে, সম্প্রতি ওই প্রৌঢ়াকে কেওয়াইসি-র জন্য ডেকে পাঠায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গত সোমবার ব্যাঙ্কে গিয়ে সমস্ত কাজ সারেন তিনি। এরপর লকারে রাখা নিজের সম্পদ সব ঠিকঠাক রয়েছে কী না, তা দেখতে যান প্রৌঢ়া। আর লকার খুলেই চোখ ছানাবড়া হয়ে যায় প্রৌঢ়ার।

লকার খুলে ওই প্রৌঢ়া দেখেন যে লকারের ভিতর কোনও টাকা নেই। সেখানে উইপোকা কিলবিল করছে। দ্রুত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে একথা জানান তিনি। ব্যাঙ্ক ম্যানেজার জানান, এই বিষয়ে উচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  

RELATED Articles