শুধু পড়লেই হবে না জানতে হবে মাস্ক খোলার সঠিক বিধিও! জানতে পড়ে নিন

বর্তমান দিনের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হল মাস্ক। শুধু পরে থাকা যথেষ্ট নয়। জানতে হবে মাস্কের সঠিক ব্যবহার‌ও।

প্রসঙ্গত এখন ডাবল মাস্কিং-এর ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। সেই সঙ্গে এখন সাধারণত সার্জিক্যাল মাস্ক ব্যবহার করার উপদেশ দিচ্ছেন। কিন্তু সব সময় নয় নির্ধারিত সময়ের জন্য তা ব্যবহার করে, নিয়ম মেনে বর্জন করতে হবে। পরার সময় তো অবশ্য‌ই সতর্ক হতে হবে। তবে তার থেকেও বেশি সাবধান হতে হবে মাস্ক খোলার সময়ে। ব্যবহৃত মাস্কে জমে থাকা জীবাণু যাতে আপনার শরীরের কোন‌ও প্রকার ক্ষতি না করতে পারে, সেই বিষয়ে সাবধান থাকা অত্যন্ত জরুরী l

এক ঝলকে দেখে নিন মাস্ক খোলার সময় কি কি নিয়ম অবশ্যপালনীয়-

১. যখনই ব্যবহৃত মাস্ক খুলবেন তার আগে ভাল ভাবে হাত পরিষ্কার করা জরুরি। সাবান দিয়ে হাত ধুয়ে তবে মুখে পরা মাস্কে হাত দিতে হবে।

২. কখন‌ই ব্যবহৃত মাস্কের সামনের দিকে হাত দেওয়া চলবে না। সবসময় কানে আটকানো দড়িতে হাত দিয়ে মুখ থেকে নামিয়ে আনতে হবে মাস্ক।

৩. কখনই সার্জিক্যাল মাস্ক আট ঘণ্টার বেশি ব্যবহার করা উচিত নয়।

৪. কখনই সোজা সুজি মাস্ক খুলে ডাস্টবিনে বা অন্যত্র ফেলবেন না। কাগজে মুড়ে ফেলার চেষ্টা করবেন।

আরও অন্যান্য খবর