মানবিক মোদী সরকার! কোভিড রিপোর্ট ছাড়াই দ্রুত রোগী ভর্তি নিতে হবে হাসপাতালগুলোকে, নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে বাড়বাড়ন্ত করোনা’র! হাসপাতালে মিলছেনা বেড, চিকিৎসা নিয়ে বিস্তর অভিযোগ। এরই মাঝে এবার করোনা চিকিত্সার জন্য ভর্তি হওয়ার ক্ষেত্রে নিয়মে রদবদল করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

আজ শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে পুরনো নির্দেশিকায় রদবদল করা হয়। জারি করা হয় নতুন নির্দেশিকা। আর তা অনুযায়ী, এবার জানানো হয়েছে করোনা হাসপাতালে ভর্তির জন্য এতদিন রোগীর ক্ষেত্রে যে করোনা পজিটিভ রিপোর্ট দেখাতে হতো তা এখন থেকে আর লাগু থাকবে না।

আরও পড়ুন- মুকুল থাকছেন বিজেপিতেই! ‘খবর ২৪x৭’-এর খববের সত্যতা প্রমাণিত

এক নজরে দেখে নেওয়া যাক নতুন নির্দেশিকায় কি কি জানানো হয়েছে-

১. কোন‌ও হাসপাতাল কোন‌ও ক্ষেত্রেই রোগীকে অক্সিজেন, ওষুধ দিতে না বলতে পারবে না l

২.কোভিড হাসপাতালে ভর্তির জন্য করোনার পজিটিভ রিপোর্ট এখন থেকে আর বাধ্যতামূলক রইল না। উপসর্গ থাকলে বা করোনা সন্দেহ হলেও ভর্তি নিতে হবে।

৩. সেইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রকের তরফে নতুন নির্দেশিকা জানাচ্ছে, কোনও রোগী তাঁর পরিচয়পত্র দেখাতে না পারলেও তাঁকে ভর্তি নিতে অস্বীকার করা যাবে না। সেই সঙ্গে আরও জানানো হয়েছে শহরে বা জেলায় কোভিড হাসপাতাল সেখানকার অধিকাসী না হলেও তাঁকে ফেরানো যাবে না।

৪. স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকায় নির্দেশ দেওয়া হয়েছে দেখতে হবে প্রয়োজন নেই এমন রোগী যেন হাপাতালের বেড দখল করে বসে না থাকেন। রোগীর ছাড়ার বিষয়টিও কেন্দ্রের নির্দেশিকা অনুয়ায়ী হতে হবে।

আরও পড়ুন- নির্দেশ দেওয়ার পরও জমা পড়েনি ভোট পরবর্তী হিংসার ঘটনার রিপোর্ট, মমতা সরকারকে জরুরি তলব রাজ্যপালের

আগামী তিন দিনের মধ্যেই দেশজুড়ে নতুন নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED Articles