আন্তর্জাতিক মঞ্চে থেকে ভারতে ইতিমধ্যেই প্রচুর সাহায্য এসেছে। কারণ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। হাসপাতালের শয্যা নেই, অক্সিজেনের অভাব, লাগাতার মৃত্যু। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে চার লাখ। ২৪ ঘন্টায় মৃত্যু চার হাজারেরও বেশি।
এইরকম অবস্থায় ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বহু দেশ। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের অঙ্গীকার নিয়েছে তাঁরা।
ভারতের এই কঠিন পরিস্থিতিতে ভারতের জন্য প্রার্থনা করছে বহু দেশ। সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে ইজরায়েলের একটি ভিডিও। সেখানে বেশকিছু মানুষ একসঙ্গে বসে ওম নমঃ শিবায় গাইছেন।
আর এই গান গাওয়ার সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গিটারের তালে, অচেনা সুন্দর এক সুরে ভারতবাসীর দ্রুত মুক্তির জন্য প্রার্থনা করছেন তাঁরা। ইজরায়েলিদের এই প্রার্থনার ভিডিয়ো তেল আভিভে ভারতীয় দূতাবাসের এক আধিকারিক পবন কে পাল তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
View this post on Instagram
ইজরায়েলে করোনা পরিস্থিতির উন্নতি চোখে পড়ার মতো। চলতি বছর ১৮ই এপ্রিল থেকে আর মাস্ক পরতে হবে না বলে ঘোষণা করেছে ইজরায়েল সরকার। বর্তমানে বিশ্বের করোনামুক্ত দেশগুলির মধ্যে শীর্ষে ইজরায়েল।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার