গানের কথাতেই তো রয়েছে, ‘আলোকের এই ঝর্ণা ধারায়’। কিন্তু সেই ধর্না ধারায় জলের না হয়ে যদি আগুনের হয়, তাহলে? ভাবুন, পাহাড়ের গা বেয়ে যে জলপ্রপাত নেমে আসছে, তা জলের নয়, তরল আগুনের ধারা, তাহলে আপনার অভিব্যক্তি ঠিক কেমন হবে? কোনও মজা নয়, এমন জলপ্রপাত সত্যিই রয়েছে।
কোথায় রয়েছে এমন জলপ্রপাত?
পাহাড়ের বুক চিরে নেমে আসে আগুনের ধারা। এমন ঝর্ণার দেখা মেলে ক্যালিফোর্নিয়ার ইয়সেমাইট জাতীয় উদ্যানে। সেই ঝর্ণা দেখতে সেই উদ্যানে ভিড় জমান হাজার হাজার পর্যটকরা। কারোর যদি ভাগ্যে থাকে, তাহলে তারা সেই অদ্ভুত সুন্দর ঝর্ণাধারা দেখতে পান।
কখনও দেখা যায় এমন দৃশ্য?
বছরের একটি নির্দিষ্ট সময়েই এই আগুনে ঝর্নার দেখা মেলে। ফেব্রুয়ারি মাসের মাঝের কয়েকটি দিনে নির্দিষ্ট সময়ে কয়েক মিনিটের জন্যই শুধুমাত্র দেখা যায় এই ঝর্ণা। এই ইয়সেমাইট একটি জলপ্রপাতই। তবে প্রাকৃতিক কিছু ঘটনা কাকতালীয় ভাবে এমনভাবে একসঙ্গে ঘটে যে তখনই তার রূপ বদলে গিয়ে তা আগুনের ন্যায় দেখায়।
দেখুন সেই ভিডিওঃ
ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সূর্যাস্তের সময় যদি আকাশ যদি পরিষ্কার থাকলে আর একটি নির্দিষ্ট কৌণিক পথে অস্তমিত সূর্যের রশ্মি যদি সেই জলপ্রপাতের উপর এসে পড়ে, তাহলে সেই আলো ঝর্ণার জলে প্রতিফলিত হয়ে আগুনে রঙের মতো দেখায়। এমন বিরল এই দৃশ্য দেখার সৌভাগ্য হয় কিছু কিছু ভাগ্যবানেরই।





