আর জি করের ঘটনার পর ট্যাক্সি বা ক্যাবে উঠতে ভয় মহিলাদের, কীভাবে আসন্ন বিপদ থেকে নিরাপদ রাখবেন নিজেকে, জেনে নিন ছোট্ট একটা কৌশল!

আর জি করের ঘটনায় (R g kar incident) রাজ্য রাজনীতি পুরো উত্তাল হয়ে গেছে। তিলোত্তমার ন্যায় বিচারের এই আন্দোলন রাজ্যের সীমা ছাড়িয়ে পৌছে গেছে দেশের আনাচে কানাচে। একজন মেয়ে সে তার কর্মক্ষেত্রে নিরাপদ নয়, এই বিষয়টা এতটাই ভয়াবহ যে এই ঘটনা প্রত্যেকটা মানুষের মন আর মস্তিষ্কের মধ্যে ভয়ানক প্রভাব ফেলেছে। একজন অভিভাবক যেমন তার কন্যা সন্তানকে বাড়ির বাইরে ছাড়তে ভয় পাচ্ছেন। তেমনি একজন মেয়েও আর জি করের ঘটনার পর রাস্তাঘাটে চলাফেরা করতে ভয় পাচ্ছেন।

এটা যে কোন‌ও একটি মেয়ে নয়, সার্বিকভাবে সকল মেয়ের ক্ষেত্রে পরিস্থিতিটা কিন্তু এক। তবে প্রত্যেকটা মানুষের বিশেষ করে মেয়েদের উচিত রাস্তাঘাটে চলাফেরা করার সময় নিজের সুরক্ষার বিষয়টা নিজের হাতে নিয়ন্ত্রণে রাখা। সেক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরের সময় কোন‌ও ট্যাক্সি বা ক্যাবে উঠলে নিজের সুরক্ষার কথা ভেবে একজন মেয়ের ফোনের সেটিং গুলো ঠিক করে রাখা উচিত। এমন কতগুলো সেটিং আছে যেগুলো ঠিক করে রাখলে রাস্তাঘাটে কোন‌ও ট্যাক্সি বা ক্যাবে উঠলে মেয়েদের সেরকম নিরাপত্তাজনিত ভয় থাকে না।

আর জি করের ঘটনার পর থেকে প্রত্যেকটা মেয়েই রাস্তাঘাটে চলাফেরা করতে ভয় পাচ্ছেন। কিন্তু ভয় পেয়ে ঘরের মধ্যে বসে থাকাটা তো কোন সমাধান নয়। তাই কখন‌ও যদি রাস্তাঘাটে একা চলাফেরা করেন তাহলে ট্যাক্সি বা ক্যাবে ওঠার আগে ফোনের সেটিংসে কিছু বদল করে রাখুন। আপনি যদি উবারে যাতায়াত করেন, তাহলে উবারের সেটিংসে গিয়ে সেফটি প্রেফারেন্সে ক্লিক করবেন। এক্ষেত্রে উবার আপনার নিরাপত্তা নিশ্চিত করবে। সেফটি প্রেফারেন্সে ক্লিক করার পর আপনি তিনটে অপশন দেখতে পাবেন।

ওই তিনটি অপশন‌ই‌ আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর নীচে নেমে অল রাইডস (All Rides)-এ ক্লিক করতে হবে ও তারপর ডান করবেন। এরপর আপনার ট্যাক্সি বা ক্যাবচালকের মাথায় যদি কোনও অন্য রকমের বদ বুদ্ধি ঘোরে, সে যদি আপনাকে বিভ্রান্ত করতে চায় বা বিপদগ্রস্ত করতে চায়, তাহলে সে নিজেই বিপদে পড়ে যাবে। কীভাবে কাজ করবে এই সেফটি প্রেফারেন্স? ধরুন আপনার গাড়ি বা ট্যাক্সি যদি কোন‌ও ভুল রাস্তা ধরে যাতায়াত করে বা অন্য কোন‌ও রাস্তায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে তাহলে উবার আপনাকে সঙ্গে সঙ্গে চেক করবে।

আরও পড়ুনঃ আর জি কর আবহেই সামনে এল আরও এক সিভিক ভলান্টিয়ারের কুকীর্তি, এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে 

এছাড়া ক্যাবের ভেতরে আপনার বলা কথা অডিও হিসেবে রেকর্ড হতে থাকবে। এক‌ইসাথে আপনার আপনার পরিবারের সদস্যদের কাছে জিপিএস লোকেশন সমেত পৌঁছে যাবে। এছাড়া ক্যাবে বসেই আপনি সরাসরি ১০০-তে ডায়েল করতে পারবেন। এর ফলে ট্যাক্সি ড্রাইভারের যাবতীয় তথ্য চলে যাবে পুলিশের কাছে। তাই রাস্তাঘাটে অপরিচিত ট্যাক্সি বা ক্যাবে উঠলে অবশ্য‌ই নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে সেটিংসে গিয়ে দেখা এই অপশনগুলো ঠিক করে নেবেন, এতে বিপদের সম্ভাবনা যেমন কমবে তেমনি আত্মবিশ্বাসও বাড়বে।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles