একরত্তি শিশুর ক্রিকেট প্রতিভা দেখে মুগ্ধ খোদ যুবরাজ সিং, প্রশিক্ষণের জন্য ছোট্ট ঋষিকাকে অর্থপ্রদানের আশ্বাস প্রাক্তন ক্রিকেটারের

ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh) কলকাতার চার বছর বয়সী ক্রিকেটের প্রতিভা ঋষিকা সরকারকে (Rishika Sarkar) বৃত্তি দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ছোট্ট ঋষিকার (Rishika Sarkar) ক্রিকেট প্রতিভার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল‌। ঋষিকার এই প্রতিভা দেখে অনেকেই বাহবা জানিয়েছেন। ঋষিকার এই প্রতিভা দেখে যুবরাজ সিং ছোট্ট একরত্তিকে বৃত্তি দেওয়ার কথা জানিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং জানিয়েছেন যে, তিনি কলকাতায় মার্লিন রাইজ যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্সে ঈশিকার শিক্ষা এবং ক্রিকেট প্রশিক্ষণের জন্য অর্থ প্রদান করবেন।

উল্লেখযোগ্যভাবে, ঋষিকা (Rishika Sarkar) তার বাবার সাথে খেলার একটি ভিডিও কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই, ভাইরাল হয়। ভাইরাল ক্লিপটিতে, ছোট্ট মেয়েটিকে দক্ষতার সাথে ব্যাটিং করতে দেখা যায়। তার প্রতিভার জন্য যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) থেকে প্রশংসিত হয়েছেন। ভিডিওটি অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রিকেটার যুবরাজের নজরে আসে। তিনি ঋষিকাকে (Rishika Sarkar) ক্রিকেটার পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন।

যুবরাজ (Yuvraj Singh) সংবাদমাধ্যমে জানান, “মর্লিন রাইজ, কলকাতার যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স তরুণ ক্রিকেট প্রতিভা লালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিকেট প্রতিভা বাংলায় সবসময়ই এগিয়ে রয়েছে এবং আমরা ঋষিকা সরকারের মতো প্রতিভাদের এই বিশেষ বৃত্তি দিচ্ছি। আমি তার ক্রিকেট খেলার ভিডিও দেখেছি এবং আমি বিশ্বাস করি যে সে এত অল্প বয়সে খুব মেধাবী। তার কিছু শট আমাকে অনুপ্রাণিত করেছে আমরা তাকে কলকাতার মেরলিন রাইজ-এ আমাদের হাই-পারফরম্যান্স ট্রেনিং সেন্টারে তার প্রশিক্ষণে সহায়তা করব এবং আমাদের প্রশিক্ষকরা তাকে তার প্রতিভা বাড়াতে সাহায্য করবে।”

ঋষিকাকে (Rishika Sarkar) ব্যাট উপহার দিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)

জানা গিয়েছে, যুবরাজ সিং (Yuvraj Singh) ঋষিকাকে (Rishika Sarkar) একটি স্বাক্ষরিত ব্যাট উপহার দিয়েছেন। ঋষিকা দৈনন্দিন জীবনে কষ্টের সম্মুখীন হয়, এমনকি তার পরিবারে খাবারের জন্য সংগ্রাম করতে হয়। প্রাক্তন ক্রিকেটার ক্যান্সারকে জয় করেছেন। যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স ছাড়াও, ইউওয়েক্যান নামে একটি অলাভজনক-সংস্থা (এনজিও) চালান যা মানুষকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

RELATED Articles