জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, জুন মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একাধিক গ্রহের স্থানপরিবর্তনের জেরে বিভিন্ন রাশির জাতকদের জীবনে আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। কার জীবনে আসবে নতুন সুযোগ? কে থাকবেন সমস্যায়? চাকরি, প্রেম, স্বাস্থ্য কিংবা অর্থ—জুন মাসে রাশিচক্র কী বলছে, দেখে নিন বিস্তারিত।
মেষ রাশি (Aries) – এই মাসে মেষ রাশির জাতকদের জন্য সময়টি মোটের উপর অনুকূল। আয় বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে। বন্ধুদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে, তবে খরচে নিয়ন্ত্রণ রাখা জরুরি, নচেৎ আর্থিক চাপের মুখে পড়তে হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন, ভুলের সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি (Taurus) – বৃষ রাশির জাতকদের জন্য জুন মাসে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে চিন্তাভাবনা করে পদক্ষেপ নেওয়া শ্রেয়। চাকরিক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, বিশেষ করে যারা বদল চাচ্ছেন, তাঁদের জন্য শুভ সময়। জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনও পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। পরিশ্রমের ফল মিলবে ধীরে ধীরে।
মিথুন রাশি (Gemini) – এই মাসে মিথুন রাশির জাতকরা চাকরিতে উন্নতির আশা করতে পারেন। পুরনো জট খুলে যাবে। শারীরিক দিক থেকে উন্নতি ঘটবে। বিবাহযোগ্যদের জন্য ভাল প্রস্তাব আসতে পারে। পরিবারে শান্তি ও সৌহার্দ বজায় থাকবে, মানসিক শান্তি মিলবে।
কর্কট রাশি (Cancer) – কর্কট রাশির জাতকদের জন্য ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। তবে সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয়ে বিতর্ক হতে পারে। চাকরিক্ষেত্রে লাভের যোগ রয়েছে।
সিংহ রাশি (Leo) – এই রাশির জাতকদের জন্য সুখবর আসতে পারে। কোনও আইনি সমস্যায় জয়ের সম্ভাবনা রয়েছে। ভ্রমণের সময় আনন্দে কাটবে। বহুদিনের আটকে থাকা কাজ সফলভাবে সম্পন্ন হবে।
কন্যা রাশি (Virgo) – কন্যা রাশির জাতকদের জন্য জুন মাসে আয় বৃদ্ধি পাবে। কাঙ্ক্ষিত চাকরির সুযোগ পেতে পারেন। প্রেমের সম্পর্ক মধুর হয়ে উঠবে। ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বীর থেকে সাবধান থাকুন, নচেৎ ক্ষতির আশঙ্কা রয়েছে।
তুলা রাশি (Libra) – তুলা রাশির জাতকরা চাকরি ও ব্যবসায় উন্নতির পথে হাঁটবেন। শরীর সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে, তাই নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নেওয়া উচিত। পরিবারের কারও থেকে সুখবর পেতে পারেন।
বৃশ্চিক রাশি (Scorpio) – বৃশ্চিক রাশির জাতকদের জন্য জুন মাসে ভ্রমণের সুযোগ আসবে। ব্যবসায় লাভবান হবেন এবং চাকরিতে পদোন্নতির সম্ভাবনা প্রবল। আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা এই সময় আপনাকে এগিয়ে রাখবে।
ধনু রাশি (Sagittarius) – এই রাশির জাতকদের জীবনে আসতে পারে অবাক করা সাফল্য। ব্যবসায় নতুন উদ্যোগ লাভজনক হবে। কর্মক্ষেত্রের পরিস্থিতিও আগের থেকে অনেকটাই উন্নত হবে। এটি আত্মউন্নয়নের এক দারুণ সময়।
মকর রাশি (Capricorn) – মকর রাশির জাতকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। চাকরিতে সাফল্য মিলবে। কোনও সুখবর আসতে পারে। পড়ুয়াদের জন্য জুন মাসটি অত্যন্ত শুভ, পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি (Aquarius) – কুম্ভ রাশির জাতকরা কর্মক্ষেত্রে কিছু জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। খরচ বেড়ে যেতে পারে, তাই বাজেটের উপর নজর রাখা জরুরি। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, নচেৎ শরীর খারাপ হতে পারে।
মীন রাশি (Pisces) – জুন মাসে মীন রাশির জাতকরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। তবে শত্রুতা বা ষড়যন্ত্রের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীর খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই সাবধানে থাকাটাই শ্রেয়।






