বাঙালিদের আবেগ ফুটবল। বহুযুগ ধরেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের মধ্যে গুঁতোগুঁতি চলে। বিশ্বের প্রতিটি ক্লাবের আয়ের একটা বড় অংশ আসে মার্চেন্ডাইজ বিক্রি করে। এই ক্লাবগুলিও মার্চেন্ডাইজ বিক্রি করে তাদের সমর্থকদের।
গতকাল সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট ঘিরে দুই দলের মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। যেখানে দেখা যায়, মোহনবাগান ক্লাবের জার্সির রংয়ের অর্থাৎ সবুজ মেরুণ রংয়ের ফুটবল বুট। যার দাম লেখা ৭১৩ টাকা।

কোনও ক্লাবের লোগো দেওয়া জুতো সচরাচর দেখা যায় না। স্পেশাল এডিশন আনলেও সেখানে ক্লাবের লোগো থাকে না। এক ইস্টবেঙ্গল সমর্থকের পোস্টে ওই জুতোর ছবি দেখে ক্ষুব্দ সমর্থকরা।
লাল হলুদ সমর্থকরা এই ছবি দেখে ছেড়ে দেয়নি সবুজ মেরুন ব্রিগেডকে। সোশ্যাল মিডিয়ায় এক লাল সমর্থক লিখেছেন,’বাজারে এল মাচা জুতো।’ আবার অনেকে লেখেন, ক্লাব চালাতে জুতো বিক্রি করতে হচ্ছে।’





