BREAKING: আর রাজনীতি নয়, এবার ক্রিকেটেই মন দিতে চান সম্পূর্ণভাবে, রাজনীতি থেকে বিদায় গৌতম গম্ভীরের

রাজনীতি থেকে এবার বিদায় নিতে চান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। সামনেই লোকসভা নির্বাচন। এমন আবহে সাংসদের এহেন সিদ্ধান্ত যে গেরুয়া শিবিরে বেশ প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য। আচমকাই ক্রিকেটারের এমন সিদ্ধান্তে হতবাক সকলেই।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। বিজেপির ভোটে জিতেই সাংসদ হন তিনি। করোনা পরিস্থিতির সময় নানান সমাজসেবামূলক কাজ করেছেন তিনি। চালু করেছিলেন ১ টাকার ক্যান্টিনও। মাঝে ওষুধ সরবরাহের মামলায় বিতর্কেও জড়ান। কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার থেকে কখনও পিছপা হন নি তিনি।

তবে এবার রাজনৈতিক কেরিয়ারে ইতি টানতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সেই মর্মেই আজ, শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে অনুরোধ করেছেন যাতে তাঁকে তাঁর রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্ত করে দেওয়া হয়।

এর কারণ হিসেবে গৌতম জানালেন, ক্রিকেটের প্রতি তাঁর কিছু দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ব পূরণ করতেই তিনি রাজনীতি থেকে ইতি টানতে চাইছেন। এদিন এই পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমি শাহকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে মানুষের সেবার কাজে নিয়োগ করার জন্য।

https://twitter.com/GautamGambhir/status/1763785102268772777?ref_src=twsrc%5Egoogle%7Ctwcamp%5Eserp%7Ctwgr%5Etweet

আরও অন্যান্য খবর