পারিশ্রমিক না মেলায় আদালতের দ্বারস্থ এম এস ধোনি৷

নিজের প্রাপ্য পারিশ্রমিক না মেলায় এবারে আদালতের দ্বারস্থ হতে হলো প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-কে৷ আম্রপালি নামক এক বেসরকারী সংস্থার বিরুদ্ধে প্রাপ্য পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ জানিয়েছেন মাহি৷

একদা আম্রপালি নামক এই বেসরকারী সংস্থার ব্র্যান্ড অ্যামবাস্যাডর ছিলেন এম.এস. ধোনি৷ ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এই সংস্থার হয়ে বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। মাহি অভিযোগ জানিয়েছেন যে এই সংস্থা থেকে চুক্তি বাবদ ৪০ কোটি টাকা পান তিনি। কিন্তু সেই অর্থ এখনও ধোনিকে দেয়নি এই সংস্থা। শুধু তাই নয়, ধোনি আরও অভিযোগ করেছেন যে এই সংস্থার থেকে একটি বিলাস বহুল বাড়িও নিয়েছিলেন তিনি। সেই বাড়িটির জন্য প্রয়োজনীয় অর্থাঙ্ক ধোনি এই সংস্থাটিকে দিয়ে দিলেও এখনও সেই বাড়িটি তাকে হস্তান্তর করা হয়নি। তাই এবারে নিজের পারিশ্রমিক এবং বাড়িটিকে পেতে আদালতের নিকট দ্বারস্থ হয়েছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।

বর্তমানে আম্রপালি নামক এই সংস্থাটির আর্থিক অবস্থা মোটেই ভালো নয়৷ ইতিমধ্যেই বাজারে নানান ঋণ এবং ক্রেতাদের সম্পত্তি নিয়ে আরও নানান মামলায় জড়িয়ে রয়েছে এই সংস্থাটি৷ সংস্থাটির মুখ্য কর্ণধার অনিল শর্মা এবং দুই ডিরেক্টরকে এইসব অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করেছে পুলিশ৷ এমতাবস্থায় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক আদৌ তাঁর পাওয়া পুরোটা পাবেন কীনা তা-ই দেখার বিষয়৷

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment