কোহলির অধিনায়কত্বের ফ্যান হয়ে গেলেন ডিভিলিয়ার্স, বললেন এই বড় কথা

আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে খেলা চতুর্থ টেস্ট ম্যাচে ইংল্যান্ড দলকে ইনিংস ও ২৫ রানে পরাজিত করেছে ভারত। এই জয়ের সাথে ভারতীয় দল টেস্ট সিরিজটি ৩-১ ব্যবধানে জিতেছে। এটি হোম গ্রাউন্ডে বিরাট কোহলির ২৩ তম জয় এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়কে পিছনে ফেলে দিয়েছেন বিরাট। এদিকে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সও তাঁর প্রিয় বন্ধু ও আরসিবি সতীর্থ বিরাট কোহলির অধিনায়কত্বের প্রশংসা করেছেন এবং তাঁকে দুর্দান্ত নেতা হিসাবে বর্ণনা করেছেন।

চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ের পরে এবি ডিভিলিয়ার্স তার টুইটারে লিখেছেন, “কোহলির নেতৃত্ব অক্ষর প্যাটেল, ঋষভ, ওয়াশিংটনের মতো তরুণ খেলোয়াড় অবাধে খেলতে এবং খেলায় আধিপত্য বিস্তার করতে পেরেছিল। তার পারফরম্যান্স নিচে থাকা সত্ত্বেও শরিরী ভাষা এবং আবেগ সহ সতীর্থ খেলোয়াড়দের উদ্ধুদ্ধ করা এক বিশেষ নেতাই করতে পারেন।” বলা বাহুল্য, এবি ডিভিলিয়ার্স এবং বিরাট কোহলি খুব ভাল বন্ধু এবং দুজনেই একসঙ্গে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলের হয়ে খেলেন।

https://twitter.com/ABdeVilliers17/status/1368148913878929409?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1368148913878929409%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.livehindustan.com%2Fcricket%2Fstory-ab-devillers-praises-virat-kohli-captaincy-in-fourth-test-match-against-england-played-at-narendra-modi-cricket-stadium-rishabh-pant-axar-patel-ashwin-3895275.html

আরও পড়ুন: দুরমুশ ইংল্যান্ড, দুর্দান্ত জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত

ম্যাচের কথা বলতে গেলে অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ের সামনে ইংলিশ ব্যাটসম্যানরা আবারও পরাজিত হয় এবং দ্বিতীয় ইনিংসে ১৩৫ রান করে পুরো দল অলআউট হয়ে যায়। ম্যাচে অক্ষর ৯ উইকেট নিয়েছেন এবং অশ্বিন ৮ উইকেট নিয়েছিলেন। এর আগে ঋষভ পন্থের সেঞ্চুরি এবং ওয়াশিংটন সুন্দরের ৯৬ রানের অপরাজিত ইনিংসের দৌলতে প্রথম ইনিংসে ভারতের দলটি ৩৬৫ রান তোলে। টেস্ট সিরিজ জিতে টিম ইন্ডিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে, আগামী ১৮ লর্ডসের মাঠে তারা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

RELATED Articles