বিরাটের ইনিংস দেখে ফ্লাইং কিস গর্ভবতী অনুষ্কার, মাখো মাখো প্রেম দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা

গতকাল ছিল এই বছরের আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় ম্যাচ। প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও এবং বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিল। স্বাভাবিক ভাবেই ক্রিকেটপ্রেমীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। শুরুতে আরসিবি কিছুটা ধীরে শুরু করলেও অধিনায়ক বিরাট কোহলির ৫২ বলে ৯০ রানের অপরাজিত ইনিংসে ভালো রান তোলে দল।

https://twitter.com/man4_cricket/status/1314962016810029058?s=20

আর এদিন বিরাট কোহলির দুর্দান্ত এই ইনিংসের সাক্ষী থাকলেন স্ত্রী অনুষ্কা শর্মাও। তিনি দুবাইতেই রয়েছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে যান তিনি। মাঠে বিরাট চার-ছক্কা হাঁকালে স্ত্রী অনুষ্কা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। এদিন বিরাটের হাফ সেঞ্চুরির পর গর্ভবতী অনুষ্কাকে দেখা গেল উঠে দাঁড়িয়ে হাততালি দিতে এবং ফ্লাইং কিসও দিলেন অনুষ্কা শর্মা।

https://twitter.com/man4_cricket/status/1314962411560951808?s=20

অর্থাৎ বিরাটের লেডিলাক কাজ করছে। এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত নেটিজেনরাও। মুহূর্তের মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বলা বাহুল্য, বিরাটের দুর্দান্ত এই ইনিংসের সৌজন্যে আরসিবি ২০ ওভারে ১৬৯ রান তোলে। ভালো বোলিং প্রদর্শনের জেরে ৩৭ রানে ম্যাচ জিতেও যায় আরসিবি।

https://twitter.com/RCBTweets/status/1315070633261314053?s=20

RELATED Articles