জনপ্রিয় স্পোর্টস বেটিং কোম্পানি SBOTOP এর সাথে স্পনসরশিপ চুক্তি হওয়ার কথা ছিল এটিকে-মোহনবাগানের। কিন্তু সেই কাজে বড়সড় গেরো হাজির হল। শেষ অবধি ভারত সরকারের তরফ থেকে ছাড়পত্র আদায় করতে পারেননি কর্তারা।
ক্লাব সূত্রে খবর, ভারত সরকারকে পাঠানো আবেদন পত্র খারিজ হয়ে ফেরত এসেছে। এর কারণ হিসেবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভারতীয় সংবিধানের পাব্লিক গ্যাম্বলিং অ্যাক্ট (১৮৬৭) অনুযায়ী, দেশে সমস্ত ধরণের জুয়াবাজি নিষিদ্ধ। ফলে এখানে স্পনসরশিপ করতে পারবে না SBOTOP।





