দিল্লি ক্যাপিটালসের হয়ে মানকাডিং নিয়ে অশ্বিনের জবাব দিলেন রিকি পন্টিং

দিল্লি ক্যাপিটালসে এই বছর যোগ দিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু আগের বছরের মত কি এই বছরও মানকাডিং করবেন অশ্বিন। এই নিয়ে নিজের বার্তা দিলেন কোচ রিকি পন্টিং।

অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে হাজির করেছিলেন পন্টিংকে। মানকাডিং নিয়ে পন্টিং বলেন, “সত্যি বলতে গেলে, যদি নন-স্ট্রাইকার দুই-তিন গজ এগিয়ে যায় ক্রিজ ছেড়ে, তখন আমাদের এই কাজ বন্ধ করতে ব্যবস্থা নিতেই হবে। আমি কখনই দেখতে চাই না ক্রিজ ছেড়ে নন-স্ট্রাইকাররা এগিয়ে যাক, এটি একেবারে চিটিং।”

এরপর পন্টিং বলেন, “বোলিং করার শেষ মুহুর্তে তুমি যদি দাঁড়িয়ে যাও, আর যদি দেখা যায় ব্যাটসম্যান চিটিং করছে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে, তাহলে তাদের উপর রান পেনাল্টি দিয়ে নতুন করে খেলা শুরু করাই যায়।”

RELATED Articles

Leave a Comment