করোনা ভাইরাসের থাবা কি এবার IPL এ?

করোনার থাবা এবার পড়তে চলেছে খেলার জগতেও। ভারতে যে ভাবে দিন দিন করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার জন্য কেন্দ্রীয় সরকার কিছু করা পদক্ষেপ নিয়েছে।

করোনা রুখতে ভিসা নিয়ন্ত্রনের কড়াকড়ি শুরু হয়েছে ভারতে। তার জেরে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এ ১৫ এপ্রিল পর্যন্ত কোনও বিদেশি প্লেয়ারকে পাওয়া যাবে না৷ বিসিসিআই  জানিয়েছে , চলতি বছর আইপিএল হবে কি না, তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে৷ দর্শকশূন্য স্টেডিয়ামে আইপিএল আদৌ হবে, নাকি একেবারেই বাতিল করে দেওয়া হবে, তা নিয়েও জল্পনা তুঙ্গে।

এ বছরে আইপিএল শুরু হওয়ার কথা ২৯ মার্চ মুম্বইয়ে৷ কিন্তু ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৩ ছুঁয়ে ফেলেছে৷ এবং তা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হরিয়ানা সরকার তাদের রাজ্যে করোনাকে মহামারি ঘোষণা করে দিয়েছে৷

বৃহস্পতিবার সংসদে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, ইরানে ৬ হাজার ভারতীয় আটকে রয়েছেন৷ তার মধ্যে মহারাষ্ট্র ও জম্মু-কাশ্মীরের ১ হাজার ১০০ জন তীর্থযাত্রী ও ৩০০ জন পড়ুয়া৷

বিসিসিআই-এর আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, ‘যে সব বিদেশি প্লেয়াররা আইপিএল খেলেন, তাঁরা বাণিজ্য ভিসার আওতায় পড়েন৷’ তবুও ভিসা নিয়ন্ত্রণের কড়াকড়িতে অনিশ্চিত হয়ে পড়ছে বিদেশি খেলোয়াড়দের দেশে প্রবেশ।

এরই মধ্যে আরও একটি আশঙ্কার খবর হল, টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে মেলবোর্ন স্টেডিয়ামে এক দর্শক করোনা আক্রান্ত ছিলেন৷ এছাড়া সামনেই অলিম্পিক আসতে চলেছে।
টোকিও গভর্নর জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে আন্তর্জাতিক মহামারি ঘোষণা করেছে তাই অলিম্পিকে তার কোনও প্রভাব পড়বে না, এটা বলা যায় না৷ করোনা ভাইরাসের আতঙ্কে রীতি মতো কাবু হয়ে গেছেন ভারত থেকে সারা পৃথিবীর ক্রীড়া জগৎ৷

RELATED Articles

Leave a Comment