সুনীল নারিন বাদ কেন? চাকিং নাকি অন্য কোনও কারণ, জানালেন অধিনায়ক কার্তিক

সোমবার শারজাহতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কেকেআরের হয়ে খেলেননি সুনীল নারিন। শনিবার আবু ধাবিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারের সন্দেহভাজন বোলিং অ্যাকশন চোখে পড়েছিল। যার জেরে আবারও আইসিসির কাঠগড়ায় পড়েন নারিন। আর আরসিবির বিরুদ্ধে নারিন ছাড়া হারতেও হয় নাইটদের।

নারিনের জায়গায় টম ব্যান্টন আইপিএল-এ অভিষেক করেন। নারিনের বাদ পড়ার বিষয়ে জানতে চাইলে নাইট অধিনায়ক দীনেশ কার্তিক জানিয়েছিলেন যে ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে একটি বিবৃতি প্রকাশ করেছে। “আমরা আমাদের অনুরোধের বিবৃতি দিয়েছিলাম এবং আপনারা এটি একবার দেখে নিতে পারেন। আমরা সেখানে আমাদের বক্তব্য প্রকাশ করেছি”, কার্তিক ম্যাচের আগেই জানিয়েছিল। সেই বিবৃতি অনুযায়ী বোলিং অ্যাকশনের জন্যই দলের বাইরে ছিলেন নারিন।

তবে জানা যাচ্ছে দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে তাঁর বোলিং অ্যাকশন জট কাটিয়ে শীঘ্রই ফিরে আসবেন নারিন। এর আগেও একাধিকবার বোলিং অ্যাকশনের জন্য বিপদে পড়তে হয়েছিল নারিনকে। বলা বাহুল্য, ২০২০ সালের আইপিএলে ছয়টি ম্যাচ খেলে নারিন পাঁচ উইকেট পেয়েছেন। শেষ দুটি ম্যাচে কার্তিক তাকে ডেথ ওভারের বল করান।

RELATED Articles