অবসর ভেঙে ফিরে আসার জন্য এবি ডিভিলিয়ার্সকে অনুরোধ জানালেন রবি শাস্ত্রী

গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছিল এবি ডিভিলিয়ার্সকে। মাত্র ৩৩ বলে ৭৩ রান করে কলকাতার বোলারদের কোমড় ভেঙে দিয়েছিলেন এবিডি। তার এমন প্রহারের জেরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০ ওভারে ১৯৪ রান করতে পেরেছিল।

আর তার এই অতিমানবিক ইনিংসের জেরে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া। মোহিত হয়ে পড়েছেন খোদ ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। তিনি একান্তভাবে অনুরোধ করেন যাতে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন ডিভিলিয়ার্স।

নিজের টুইটারে রবি শাস্ত্রী লিখেছেন, “গতকাল আমরা যা দেখেছি, তা এক কথায় অবিশ্বাস্য। আর ঘুম থেকে উঠেও সেই একই মেজাজ পাচ্ছি। এবি ডিভিলিয়ার্স, এই কঠিন সময়ে এই খেলা আপনাকে আন্তর্জাতিক ক্ষেত্রে ফিরে পেতে চায় এবং অবসর ভেঙে এগিয়ে আসতে চায়। খেলাটা অনেক ভালো হবে।”

RELATED Articles