এক বছরের লোন চুক্তিতে ইস্টবেঙ্গলে আসছেন স্কট নেভিল

অবশেষে জল্পনা সরিয়ে ইস্টবেঙ্গলে আসছেন অস্ট্রেলিয়ান উইং ব্যাক স্কট নেভিল। মঙ্গলবার নিজেদের টুইটারে স্কট নেভিলের চুক্তিবৃদ্ধির কথা ঘোষণা করে ব্রিসবেন রোর। আর তার সাথেই তারা ঘোষণা করে, বিদেশে অভিজ্ঞতা বাড়াতে এক বছরের লোনে ইস্টবেঙ্গল এফসিতে যোগ দিতে চলেছেন অসি উইংব্যাক স্কট নেভিল।

কোচ রবি ফাউলারের অধীনে গত মরশুমে বেশ ভালো ফুটবল খেলেছিলেন নেভিল। ফলে এশীয় কোটায় এই রাইট ব্যাককে নিতে চলেছে ইস্টবেঙ্গল। ৩১ বছরের এই উইং ব্যাক এর আগে খেলেছেন নিউকাসেল জেটস, পার্থ গ্লোরি এবং ওয়েস্টার্ন সিডনির হয়ে। ফলে পুরোনো গুরুর অধীনে নতুন দেশে নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন নেভিল।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles