কেএল রাহুলের ভুল ডিআরএস নিয়ে রসিকতা, সোশ্যাল মিডিয়ায় ট্রোল-মিম

সিডনির মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ সম্পন্ন হল। এই ম্যাচে টস হেরে অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ শূন্য রানে আউট হলেও ম্যাথু ওয়েড (৫৩ বলে ৮০ রান) সামলে দেয়। গ্লেন ম্যাক্সওয়েলও এদিন হাফ সেঞ্চুরি করেন, ৩৬ বলে ৫৪ রান করেন তিনি। সেই সৌজন্যে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৮৬ রান করে অজিরা। এদিন ভারতের উইকেটকিপার কেএল রাহুলের জন্য একদম খারাপ দিন ছিল।

 

রান তাড়া করতে নেমে খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। সেই সঙ্গে দুই বার ডিআরএস নেওয়ার পরেও তা সফল রিভিউ হয় না। উইকেটের পিছনে থাকায় অধিনায়ক বিরাট কোহলি রাহুলের থেকে রিভিউ নিয়ে পরামর্শ নিলে সবগুলিই বিফলে যায়। নটরাজন অস্ট্রেলিয়ার ইনিংসের একাদশ ওভারে ম্যাথু ওয়েডের বিরুদ্ধে যখন এলবিডব্লিউর জন্য ডিআরএস নিয়েছিলেন, সেই সময় ওয়েড আউট হওয়ার পরেও আম্পায়ার তাকে আউট দেননি। বিরাট কোহলি দীর্ঘদিন পর এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাই নটআউট দেওয়া হয়।

 

সমর্থকেরা রাহুলের এই রিভিউ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোল-মিম শেয়ার করছেন। দুর্বল ফিল্ডিংয়ের জন্যও ভারতকে এই ম্যাচে ভুগতে হল। কমপক্ষে দুটি ক্যাচ ফেলা ছাড়াও বেশ কয়েকবার মিস ফিল্ড ও স্টাম্পিং মিস হয়েছে। শেষমেশ রানতাড়া করতে নেমে অধিনায়ক বিরাট কোহলির দুর্দান্ত ইনিংস কাজে এল না। ৬১ বলে ৮৫ রানের ইনিংস খেলে অ্যান্ড্রু টাইয়ের বলে আউট হন বিরাট। হার্দিক পাণ্ডিয়াও শেষ অবধি থেকে জেতাতে না পারলে হোয়াইটওয়াশের স্বপ্ন ব্যর্থ হয় ভারতের। ১২ রানে ম্যাচ জিতে যায় অসিরা, সিরিজের ফলাফল ২-১।

RELATED Articles