ঋষভ পন্থ কি হতে পারবেন পরবর্তী ধোনি? জবাবে কড়া মন্তব্য করলেন গম্ভীর

ঋষভ পন্থ কি হতে পারবেন পরবর্তী মহেন্দ্র সিং ধোনি? এই প্রশ্নটি গত দুই বছর ধরে ভারতীয় ক্রিকেটে ঘুরে বেড়াচ্ছে। এই মুহুর্তে চুড়ান্ত অফ ফর্মে রয়েছেন ঋষভ পন্থ, আর এবার তরুণ এই উইকেটকিপার ব্যাটম্যানকে নিয়ে কড়া মন্তব্য করলেন গৌতম গম্ভীর।

একটি সাক্ষাৎকারে ঋষভ পন্থ ও ধোনির তুলনা নিয়ে গম্ভীর বলেছেন, “আপনাদের সবার আগে ঋষভ পন্থকে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে বলাটা বন্ধ করতে হবে। এই প্রথম জিনিসটি মিডিয়াকে আগে শুধরাতে হবে। কারণ মিডিয়া যত বেশি এই নিয়ে কথা বলতে থাকবে, তত বেশিই ঋষভ পন্থ এই নিয়ে ভাবতে থাকবেন। উনি কখনই মহেন্দ্র সিং ধোনি হতে পারবেন না, ওনাকে ঋষভ পন্থ হতে হবে।”

এরপর গম্ভীর বলেছেন, “পন্থকে এখনও নিজের ব্যাটিং এবং উইকেট কিপিংয়ে আরও অনেক বেশি উন্নতি করতে হবে। ঋষভ পন্থ শুধু ছয় মারতে পারে বলে, লোকে ওনার সাথে মহেন্দ্র সিং ধোনির তুলনা করতে শুরু করে দিয়েছিল।”

RELATED Articles