IND vs ENG: টেস্ট সিরিজে বিরাট নয় চেতশ্বর পূজারার উইকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, বলছেন রুট

ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে। সিরিজের প্রথম দুটি টেস্ট ম্যাচ চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে এবং শেষ দুটি টেস্ট আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২০১২ সাল থেকে ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। ইংল্যান্ড দল সম্প্রতি শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত করে ভারতে খেলতে এসেছে। উভয় দলের রেকর্ড এবং সাম্প্রতিক ফর্ম দেখে এই টেস্ট সিরিজ খুব উত্তেজনাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। এদিকে, ইংল্যান্ডের অধিনায়ক জো রুট জানিয়েছেন, টেস্ট ম্যাচে তার দলের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে চেতেশ্বর পূজারার উইকেট।

ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বক্তব্য রাখার সময় জো রুট পূজারাকে দুর্দান্ত ব্যাটসম্যান হিসাবে বর্ণনা করে বলেছিলেন, ‘আমি মনে করি পূজারা দুর্দান্ত খেলোয়াড়। ইয়র্কশায়ারের হয়ে খেলার সময় আমি তার সাথে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি, তাঁর কাছ থেকে শিখতে পেরেছি, তিনি ব্যাটিং সম্পর্কেও কথা বলতেন এবং খেলার প্রতি তাঁর ভালবাসা ছিল খুব আকর্ষণীয়। আমি তাঁর বিরুদ্ধেও খেলেছি, দুর্দান্ত ইনিংস দেখেছি এবং ক্রিজে তাকে দীর্ঘ সময় ব্যয় করতে দেখেছি, এই ধরনের ইনিংস থেকেই আপনি শিখেতে পারেন।”

ইংল্যান্ড অধিনায়ক আরও জানিয়েছেন, টেস্ট সিরিজে দলের হয়ে পূজারার উইকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। তিনি বলেছেন, “আপনারা দেখেছেন তিনি কতটা গুরুত্বপূর্ণ, তিনি টিম ইন্ডিয়ার ভিতরে অনেক মূল্য রেখেছেন, তিনি আমাদের কাছে একটি বড় উইকেট হতে চলেছেন, এ নিয়ে কোনও সন্দেহ নেই।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা টেস্ট সিরিজে পূজারা খুব ভালো খেলেছিলেন এবং গাব্বার মাঠে টিম ইন্ডিয়াকে ঐতিহাসিক জয়ে পেতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

RELATED Articles