ভারত-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচ কোথায় আয়োজিত হবে? বিসিসিআইয়ের সাথে চলছে আলোচনা

করোনার পর থেকে ক্রিকেট সিরিজে খেলোয়াড়দের পালন করতে হচ্ছে নানান বিধি নিষেধ। আগের থেকে কঠোর হয়েছে সব কিছু। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে পালন করতে হচ্ছে কোয়ারান্টাইন বিধি। এখন ভারত ও ইংল্যান্ডের মধ্যে চার টেস্টের সিরিজ চলছে। আর টেস্ট সিরিজ শেষ হলেই শুরু হবে সীমিত ওভারের সিরিজ।

ইংল্যান্ড দল ভারতের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে খেলবে। এই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ হওয়ার কথা রয়েছে আগামী ২৮ মার্চ পুনেতে। তবে চূড়ান্ত হয়নি এখনই কিছু। সম্ভবত এই তৃতীয় ওয়ানডে ম্যাচ মুম্বইয়ে স্থানান্তরিত হয়ে যেতে পারে। বৃহস্পতিবার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) বলেছে, “কিছু আলোচনা চলছে যে একটি ম্যাচ (২৮ মার্চ শেষ ম্যাচ) মুম্বইতে স্থানান্তরিত হতে পারে, তাতে অতিথি দল মুম্বই ছাড়ার পর ইউকে পর্যন্ত যাত্রা আরও মসৃণ হবে, সুবিধামত ট্র‍্যাভেল করা যেতে পারে, তবে এ বিষয়ে একখনও চূড়ান্ত সিদ্ধান্ত বাকি আছে।”

এখনও পর্যন্ত বিসিসিআই এর সাথে কিছু আলোচনা চলছে। এমসিএর মতে, ম্যাচটি মুম্বইয়ে হলে ইংল্যান্ডের খেলোয়াড়দের ভারত ছেড়ে যাওয়াও সহজ হবে। সুতরাং, ভারত-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচের স্থান পরিবর্তন হতে পারে। আপাতত দুই দল আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদে দিন-রাতের পিঙ্ক বলের তৃতীয় টেস্ট খেলবে।

RELATED Articles